শনিবার, জুন ১৩, ২০২৬
27.8 C
Dhaka

সাইবার সিকিউরিটি ও কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা

টেকভিশন২৪ ডেস্ক: সিটি ইউনিভার্সিটিতে সাইবার সিকিউরিটি ও কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত
সিটি ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সিটিএফ (CTF) সাইবার সিকিউরিটি কনটেস্ট ও ২৩ তম ইন্ট্রা ইউনিভার্সিটি কম্পিউটার প্রোগ্রামিং কনটেস্ট  শনিবার স্থায়ী ক্যাম্পাস কম্পিউটার ল্যাবরেটরিতে আয়োজন করা হয়েছে।

সিটি ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপি কম্পিউটার ল্যাবরেটরিতে অনুষ্ঠিত হয়েছে। সাইবার সিকিউরিটি ও কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড: ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবির,  সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মোঃ সাফায়েত হোসেন।

কম্পিউটার বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রোগ্রামিং, যা সফটওয়্যার নির্মাণ কৌশলেরও একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিযোগিতায় ইন্ডিভিজুয়াল (একক) প্রোগ্রামার হিসেবে ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। একজন প্রোগ্রামারকে দেওয়া হয় একটি কম্পিউটার, এক সেট প্রোগ্রামিং সমস্যা (৮ টি) এবং সেগুলো সমাধানের জন্য ৪ ঘণ্টা সময়। নির্দিষ্ট সময়ের মধ্যে যে সবচেয়ে বেশি সংখ্যক সমস্যার সমাধান করতে পারে, সে বিজয়ী হয়। শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিংয়ে আগ্রহী করে তুলতেই এই আয়োজন। প্রোগ্রামিং কনটেস্ট পরিচালনা করেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আল মামুন রিয়াদ। ৪ টি প্রব্লেম সল্ভ করে মঞ্জুর আহমেদ প্রথম স্থান অধিকার করে, ৩টি প্রব্লেম সল্ভ করে বাঁধন বিশ্বাস দ্বিতীয় ও মোঃ মেহেদী হাসান তৃতীয় স্থান অধিকার করে।    

সিটি ইউনিভার্সিটিCTF হল Information Security এর এক ধরনের প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন ধরনের Challenge Solve করে Flag Submit করতে হয়। প্রতেকটি Flag submit এর মাধ্যমে Point পাওয়া যায়, প্রতিযোগিতা শেষ হলে যে Team বা Player এর Point বেশি হয় সে Team বা Player কে Winner দেওয়া হয়। CTF এর মাধ্যমে একজন Player তার শিখা Skills কে ব্যবহার করে Flag Hunt করে এবং তার মাধ্যমে সে নতুন Skills শিখে। CTF সাইবার সিকিউরিটি কন্টেস্টের বিষয় হল Cryptography, Stenography, OSINT, সাইবার সিকিউরিটি ফোরাম প্রায় জাতীয় সাইবার ড্রিল প্ল্যাটফর্মের মতো একটি প্ল্যাটফর্ম তৈরি করি। এই প্ল্যাটফর্মে 10টি প্রশ্ন রাখা হয়েছে।

সিটি ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি ফোরামের পরিচালনায় কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক তানজিনা ফেরদৌস ও মেন্টর্স মিতু আক্তার, রেদুয়ান মাসুদ, প্রান্ত সাহা এই কন্টেস্টের আয়োজন করে।  ১২০ পয়েন্ট পেয়ে মাহাদি হাসান প্রথম স্থান অধিকার করে, ৬৫ পয়েন্ট পেয়ে এবিএম মুজাহিদ দ্বিতীয় এবং ৪০ পয়েন্ট পেয়ে শামীম তৃতীয় স্থান অধিকার করে।  কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদেড়  উপস্থিতীতে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও  পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিতিবৃন্দ।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি