বুধবার, জুন ৩, ২০২৬
33.4 C
Dhaka

টেকনো পোভা ৪ সিরিজ, রয়েছে হাইএন্ডের গেমিং সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ও স্মার্ট ডিভাইসের উদীয়মান বিশ্ব বাজারের অন্যতম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ক্রেতাদের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে টেকনোর জনপ্রিয় স্মার্টফোন পোভা ৪ সিরিজের দুই সংস্করণ ‘পোভা ৪’ এবং ‘পোভা ৪ প্রো’; পাশাপাশি ‘পোভা নিও২’ উম্মোচন করে।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক, সিওও শ্যামল কুমার সাহা, মার্কেটিং বিভাগের প্রধান মো. আসাদুজ্জামান, হেড অব বিজনেস ইউনিট সাইফুর রহমান খান, টেকনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহজাবিন চৌধুরী, ইউটিউবার রাবা খান সহ টেকনো বাংলাদেশের ঊধ্বর্তন কর্মকর্তা, টেক রিভিউয়ার, গেমার, চ্যানেল পার্টনার ও গণমাধ্যম কর্মীরা।
 
অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিবেশন করেন হৃদি শেখ, গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী কর্ণিয়া এবং অনুষ্ঠান উপস্থাপনা করেন রাফসান এবং সালমান মুক্তাদির।
 
অনুষ্ঠানে ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেন, টেকনো গ্লোবাল ব্র্যান্ড হলেও স্থানীয় চাহিদাকে গুরুত্ব দিয়েই পোভা ৪ সিরিজ উম্মোচন করা হলো। প্রযুক্তিপ্রেমীদের প্রয়োজনীয় সকল সুবিধা প্রদানের লক্ষ্যে শক্তিশালী ও সবোর্চ্চ ক্ষমতার ‘পোভা ৪’ সিরিজ বাংলাদেশের গ্রাহকদের জন্য নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। হাইএন্ডের এই গেমিং স্মার্টফোনগুলো টেকনো লাভার ও ভোক্তাদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে সক্ষম হবে।
 
অনুষ্ঠানে জানানো হয়, অত্যাধুনিক প্রযুক্তি ও দুর্দান্ত পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি টেকনোর জনপ্রিয় স্মার্টফোন সিরিজ পোভার নতুন স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম ‘পোভা ৪ প্রো’। যা শক্তিশালী হেলিও জি৯৯ ৬এনএম প্রসেসর দিয়ে তৈরি। এর ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারিটি চার্জ করার জন্য রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ব্যবস্থা। উন্নত চার্জিং সিস্টেম ব্যবহৃত হওয়ায় ফোনের বিশাল এই ব্যাটারি মাত্র ১৩ মিনিটে ২০% চার্জ হবে। সেসঙ্গে ১০ ওয়াটের রিভার্স চার্জিং সুবিধা ফোনটিকে গেমার ও ব্যস্ত ব্যবহারকারীদের জন্য পোর্টেবল পাওয়ার হাউস হিসেবে একবার ফুল চার্জ করে নিলে কোনো ধরনের চার্জিং টেনশন ছাড়া টানা ১০ ঘণ্টা গেমিং ও সারাদিন নির্বিঘে্ন চালানোর গ্যারান্টি দেবে। 
 
পোভা সিরিজের প্রথম ডিভাইস হিসেবে পোভা ৪ প্রোতে ৬.৬৬ ইঞ্চি এফএইচডি + ৯০ হার্জের রিফ্রেশ রেটের এমোলেড স্ক্রিন ব্যবহার করা হয়েছে। যেসব ব্যবহারকারী তাদের মোবাইলে স্ক্রিনে সিনেমা দেখা এবং গেম খেলতে পছন্দ করেন তারা এক্ষেত্রে দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাবেন। দ্রুত সময়ের মধ্যে সবোর্চ্চ কাজের সক্ষমতা প্রদানের লক্ষ্যে এতে অক্টাকোর সিপিইউ এবং হাইপার ইঞ্জিন ২.০ যুক্ত করা হয়েছে।
 
এছাড়াও নতুন ফোনগুলোতে আগের মডেলগুলোর তুলনায় ২২% বড় ব্যাসের কুলিং টিউব যুক্ত করা হয়েছে এবং গেম লাভারদের জন্য রয়েছে এক্সট্রা অর্ডিনারি কিছু গেমিং ফিচার যা বাজারের অনেক গেমিং ফোন এই পাওয়া যায়না। নান্দনিক এবং নজরকাড়া নিখুঁত ডিজাইনের ফ্লোরাইট ব্লু রঙের এই স্মার্টফোনের দাম ২৬,৯৯০ টাকা।
 
এর ব্যাটারি ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার; রয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। ৬.৮২ ইঞ্চি ৯০ হার্জ এইচডি+ ডট-ইন স্ক্রিন, হেলিও জি৮৫ গেমিং প্রসেসরের স্মার্টফোনে রয়েছে ১২৮জিবি+৬জিবির বিশাল মেমোরি। অ্যান্ড্রয়েড ১২ সমৃদ্ধ ‘পোভা নিও২’ স্মার্টফোনে ১৬ এমপি ডুয়েল রেয়ার ক্যামেরা ছাড়াও আছে ডুয়েল ফ্ল্যাশ ‘পোভা নিও২’ দুইটি ভিন্ন রঙে ইউরানোলিথ গ্রে এবং সাইবার ব্লু বাজারে পাওয়া যাচ্ছে।
 
দাম ১৮,৯৯০ টাকা (ভ্যাট যুক্ত হবে)।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

সর্বশেষ

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি