সোমবার, নভেম্বর ৯, ২০২৬
25.5 C
Dhaka

গ্রেস হপার প্রোগ্রামিং ক্যাম্প ও আইসিটি ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বিডিওএসএনের আয়োজনে গ্রেস হপার প্রোগ্রামিং ক্যাম্প বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক –বিডিওএসএন, এবং সিটি ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘গ্রেস হপার প্রোগ্রামিং ক্যাম্প’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের এনাবলিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস ফর বাংলাদেশ শীর্ষক প্রকল্পের আওতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।

শনিবার দিন ব্যাপী  সিটি ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাস কম্পিউটার ল্যাবরেটরিতে অনুষ্ঠিত হয়েছে । শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিংয়ে আগ্রহী করে তুলতেই এই আয়োজন| বাংলাদেশে দক্ষ প্রোগ্রামারদের অনেক অভাব রয়েছে। সেজন্য প্রোগ্রামিংয়ে আগ্রহী করাটাই অন্যতম লক্ষ্য।ক্যাম্পে অংশগ্রহণকারীরা তিনদিন ধরে প্রোগ্রামিং-এর বিভিন্ন খুটিনাটি বিশেষ করে ডেটা স্ট্রাকচার, এলগরিদম এবং বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতার সমস্যা সম্পর্কে সম্যক ধারণা লাভ করে। ক্যাম্পে অংশগ্রহণকারীরা প্রোগ্রামিং-এর বিভিন্ন বিষয় ছাড়াও প্রোগ্রামিং কনটেস্টের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করেন।

সিটি ইউনিভার্সিটি
সিটি ইউনিভার্সিটিতে গ্রেস হপার প্রোগ্রামিং ক্যাম্প ও আইসিটি ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত

প্রশিক্ষণ পরিচালনা করেন বিডিওএসএনের প্রোগ্রামিং সমন্বয়ক মোশাররফ হোসেন টিপু ও মুবতাসিম শাহরিয়ার। প্রোগ্রামিং প্রশিক্ষণ ক্যাম্প শেষে প্রোগ্রামিং কনটেস্ট এবং সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড: ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবির,  সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মোঃ সাফায়েত হোসেন, বিশেষ অতিথি ছিলেন আকলিমা ইয়াসমিন, জেনারেল ম্যানেজার- এইচ আর ও অ্যাডমিন, আর-প্যাক বাংলাদেশ লিমিটেড এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

অনুষ্ঠান শেষে “ক্যারিয়ার ইন আইসিটি ফর ওমেন ইন বাংলাদেশ” বিষয়ক আইসিটি ক্যারিয়ার সেমিনার অনুষ্টিত হয়। সেমিনারে আইসিটি খাতে ক্যারিয়ার গঠনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ সমূহ তুলে ধরেন আকলিমা ইয়াসমিন, জেনারেল ম্যানেজার- এইচ আর ও অ্যাডমিন, আর-প্যাক বাংলাদেশ লিমিটেড।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

সর্বশেষ

৬৩০ কোটি ডলার চুরির পর বাইন্যান্স ছাড়ছেন সিএফও

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রধান...

ফুটবল ও প্রযুক্তির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে টেকনোলজি, ফুটবল ও...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত হলো...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি