মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
29 C
Dhaka

প্রাথমিক শিক্ষকদের নিয়ে স্ক্র্যাচ প্রোগ্রামিং ফলো-আপ ক্যাম্প

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্র্যাচ প্রোগ্রামিং টিচার্স ফলো-আপ ক্যাম্প শুক্রবার (১২ আগস্ট) ইএমকে সেন্টার ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের উদ্যেগে আয়োজন করা হয়। “স্ক্র্যাচ প্রোগ্রামিং ফর টেক এডভান্সম্যান্ট” প্রকল্পের আওতায় অংশগ্রহণ করেন ১৭ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মোহাম্মদপুরে অবস্থিত সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কোডিং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং জ্ঞান ছড়িয়ে দেওয়া ও বাংলায় স্ক্র্যাচ প্রোগ্রামিং বই প্রকাশের লক্ষ্য নিয়ে “স্ক্র্যাচ প্রোগ্রামিং ফর টেক এডভান্সম্যান্ট” প্রকল্পটি শুরু হয়।

উল্লেখ্য, গত ২, ৩, ৪ জুন একই প্রকল্পের আওতায় উক্ত শিক্ষকরা একটি ৩ দিনব্যাপী আবসিক ক্যাম্পে অংশগ্রহণ করে স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের স্ক্র্যাচ প্রোগ্রামিং শেখানো শুরু করেন।

ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি-এর সহযোগী অধ্যাপক বি এম মাইনুল হাসান, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোল্লা রশীদ হোসাইন, বিডিওএসএন-র সাধারণ সম্পাদক মুনির হাসান ও সহকারী সম্পাদক নাসির খান সৈকত।

সান্তাহার হার্ভে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রতন কুমার বসাক এই ক্যাম্পে অংশগ্রহণ করনে। তিনি বলেন, শিক্ষার্থীরে অনেকেই স্ক্র্যাচ প্রোগ্রামিং নিয়ে আগ্রহ দেখায়  এবং যাদের ডিভাইস আছে তারা অনুশীলন করে আসে। বিদ্যালয়ে পর্যাপ্ত ডিভাইস এবং সঠিক অনুপ্রেরণা পেলে তারা এগিয়ে যেতে পারবে যা তাদের চিন্তন ক্ষমতাকে বৃদ্ধি করবে।

ক্যাম্পে অংশগ্রহণকারী হাজী সদর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওনক আফরোজা বলেন, বিদ্যলয়ে সরকারীভাবে কোন ল্যাপটপ, প্রজেক্টরের সরবরাহ নেই। ব্যক্তিগত ল্যাপটপ এবং অন্য বিদ্যালয় হতে ল্যাপটপ সংগ্রহ করে কাজ করতে হয় বিধায় কাজ করার সুযোগ খুবই কম।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি