বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

ছোটদের প্রোগ্রামিং শেখার হাতিয়ার হতে পারে বাংলায় স্ক্র্যাচ প্রোগ্রামিং : টেলিযোগাযোগ মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং চর্চাকে জনপ্রিয় এবং সহজতর করে তোলার লক্ষ্যে এমআইটি মিডিয়া ল্যাব উদ্ভাবিত ব্লক ভিত্তিক প্রোগ্রামিং এর ওয়েবসাইটে (scratch.mit.edu) যুক্ত হয়েছে বাংলা ভাষা। এখন থেকে বাংলা ভাষায়ও স্ক্র্যাচ ব্যবহার করা যাবে। এর ফলে স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বড়রাও খুব সহজে বাংলা ভাষায় প্রোগ্রামিং শিখতে পারবে। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিং শিক্ষা ও চর্চার বিষয়টি আরও সহজ ও আকর্ষনীয় করার উদ্দেশ্যেই বাংলা ভাষাকে যুক্ত করা হয় স্ক্র্যাচের ওয়েবসাইটে। কম্পিউটার সার্ভিসেস লিমিটেড এর সহযোগিতায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের প্রচেষ্টায় এ কাজে কারিগরি সহায়তা প্রদান করেছে বাংলাদেশ ফ্লাইং ল্যাবস।

২৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় অনলাইনে অনুষ্ঠিত এক উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিও-এর প্রাক্তন চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফি এবং সভাপতিত্ব করেন লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। স্বাগত বক্তব্য প্রদান করেন কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমলুক ছাবির আহমেদ।

বাংলা ভাষার জন্য আজকের দিনটাকে একটা মেইলফলক উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ছোটদের প্রোগ্রামিং শেখার জন্য একটা হাতিয়ার হতে পারে এই স্ক্র্যাচ এর বাংলা প্রোগ্রামিং। যে কোন শিশু প্রোগ্রামিং এর ক্ষেত্রে দক্ষ হওয়ার জন্য স্ক্র্যাচ দিয়েই তার প্রোগ্রামিং যাত্রা শুরু করতে পারে। এর পাশাপাশি প্রাথমিক স্তরে স্ক্র্যাচ প্রোগ্রামিংকে যুক্ত করার জন্য তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। শৈশব থেকে প্রোগ্রামিং দক্ষতা অর্জনের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন,সাধারণত দেখা যায় স্নাতক পর্যায় গিয়ে শিক্ষার্থীরা প্রোগ্রামিং শেখার আগ্রহ পায় না। মাতৃভাষায় প্রোগ্রামিং শিক্ষা শিশুদের প্রোগ্রামিং ভীতি দূর করবে। এই প্রচেষ্টা আমাদের সামনের পথ চলাকে আরো মসৃণ করবে।

আব্দুল্লাহ এইচ কাফি তার বক্তব্যে বলেন, এখন শেখার বিষয়গুলো বাংলাতে হচ্ছে যা আমাদের এই মানব সম্পদ উন্নয়নের উদ্যোগকে অনেকটা এগিয়ে নিতে সহায়তা করবে। ভাল লাগছে যে,বাংলা ভাষা এখন প্রোগ্রামিং এর মতো জটিল ভাষা শিখতেও ব্যাবহৃত হবে। এখন আমাদের দেশে প্রোগ্রামিং শুধু বড়রা নয় ছোটরাও শিখবে, নিজের ভাষায় এবং আনন্দের সঙ্গে স্ক্র্যাচ ওয়েবসাইটের মাধ্যমে।

স্ক্র্যাচ প্রোগ্রামিংকে বাংলা ভাষায় রুপান্তরের কাজে যুক্ত বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সবাইকে অভিনন্দন জানিয়ে ড.মুহম্মদ জাফর ইকবাল বলেন,বাংলা ভাষায় প্রোগ্রামিং শেখার একটা প্লাটফর্ম করতে পেরেছি এটাই সব থেকে বড় ব্যাপার। কোন ভালো কিছু করার ক্ষেত্রে লজ্জা-ঘৃণা-ভয় এই তিন থাকতে নয়। এগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। তিনি আশা করেন ভবিষ্যতে এই ধরনের কাজে প্রাতিষ্ঠানিক সহযোগিতা পাওয়া যাবে।

স্বাগত বক্তব্যে মমলুক ছাবির আহমেদ বলেন,আমাদের ক্ষুদে প্রোগ্রামাররা প্রোগ্রামিং শিখতে গিয়ে ভাষার যে প্রতিবন্ধকতা্র মুখোমুখি হত তা আজকের এই বাংলায় স্ক্র্যাচ প্রোগ্রামিং এর মাধ্যমে দূর হল।

আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড.লাফিফা জামাল,জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি),বাংলাদেশের প্রাথমিক শিক্ষাক্রমের সদস্য অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারন সম্পাদক জনাব মুনির হাসান। এছাড়া স্ক্র্যাচ ফাউন্ডেশনের ইন্টারন্যাশনাল আউটরিচ ম্যানেজার ট্রেসি ট্যাং স্ক্র্যাচ ওয়েবসাইটে বাংলা ভাষা যুক্ত হওয়ায় বাংলাদেশ টিমকে অভিনন্দন জানিয়ে একটি ভিডিও বার্তা পাঠান।

উল্লেখ্য, স্ক্র্যাচ একটি ব্লক ভিত্তিক ভিজুয়াল প্রোগ্রামিং ভাষা যা দিয়ে খুব সহজেই প্রোগ্রামিং লজিক শেখা যায় ও নানা ধরনের প্রজেক্ট যেমন গেইম,এনিমেশন ভিডিও,স্টোরি ভিডিও সহ নানা ধরনের সফটওয়্যার যেমন ক্যালকুলেটর তৈরি করা যায়। বিশ্বের ৭০ টির বেশী ভাষায় ১৯৬টি দেশে স্ক্র্যাচ ব্যবহার করা যায় এবং এখন যুক্ত হচ্ছে বাংলা ভাষাও।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি