শনিবার, নভেম্বর ৭, ২০২৬
25.4 C
Dhaka

“বর্তমান বিশ্বে নারীর ক্ষমতায়নে তথ্যপ্রযুক্তির ব্যবহার “- শীর্ষক গোলটেবিল বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: গত  শনিবার, বেসিস সভাকক্ষে “বর্তমান বিশ্বে নারীর ক্ষমতায়নে তথ্যপ্রযুক্তির ব্যাবহার “- শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বেসিস উইমেন্স ফোরাম আয়োজিত “Use of ICT in empowering Women in today’s world” বিষয়ক চারটি পর্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে্ সভাপতিত্ব করেন বেসিস-এর জ্যেষ্ঠ সহ-সভাপতি ও বেসিস উইমেন্স ফোরামের আহ্বায়ক জনাব সামিরা জুবেরী হিমিকা। চারটি পর্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে্ মূলত; বাংলাদেশে তথ্যপ্রযুক্তিখাতে নারীর অংশগ্রহন বাড়াতে বেসিসের উইমেন্স ফোরামের কার্যক্রম, সাইবার অপরাধ এবং সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি বিষয় অধ্যায়নে নারীদের  অংশগ্রহন এবং এ বিষয়ে তাদের ক্যারিয়ার গড়ে তোলার সম্ভাবনা এবং সমস্যা, তথ্যপ্রযুক্তি ভিত্তিক পেশা এবং ব্যবসায় নীতি নির্ধারনী পর্যায়ে নারীর অংশগ্রহন  এবং তথ্যপ্রযুক্তিতে নারীর সফলতার গল্পগুলোকে কিভাবে অন্যদের অনুপ্রানিত করার জন্য সবার মাঝে ছড়িয়ে দেয়া যায় –ইত্যাদি বিষয় গুলো নিয়ে আলোচনা করা হয়।

 ফোরামের অন্যতম সদস্য জনাব রেজওয়ানা খান এবং জনাব আছিয়া খালেদা নীলা সঞ্চালনায় বিভিন্ন পর্বে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ-এর ডিআইজি (প্রোটেকশন এন্ড প্রটোকল) জনাব আমেনা বেগম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর ব্যারিস্টার নাজমুস সালিহিন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট-এর মনোরোগ বিশেষজ্ঞ জনাব মেখলা সরকার, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কানিজ ফাতেমা, বিডব্লিউআইটি-এর পরিচালক প্রফেসর জনাব নোভা আহমেদ, পিএইচডি, গ্রামীণফোনের উপ-পরিচালক জনাব শায়লা রাহমান এবং ক্লাসটিউন-এর ব্যবস্থাপক জনাব জান্নাতুল ফেরদৌস, এটুআই-এর পরামর্শক জনাব ভাস্কর ভট্টাচার্যি ও ন্যাশনাল কনসালটেন্ট জনাব নাহিদ শারমিন, Banglanews24.com-এর সম্পাদক জনাব শারমিন ইসলাম এবং মাসিক টে্কওয়ার্ল্ড বাংলাদেশের  সম্পাদক ও প্রকাশক  নাজনিন নাহার।

শুরুর পর্বে  বেসিস-এর জ্যেষ্ঠ সহ-সভাপতি ও বেসিস উইমেন্স ফোরামের আহ্বায়ক জনাব সামিরা জুবেরী হিমিকা  বেসিস উইমেন্স ফোরামের  বিভিন্ন কার্যক্রম বর্ননা করে বলেন- তথ্যপ্রযুক্তি নারীর জন্য সম্ভাবনাময় একটি খাত কিন্তু এক্ষেত্রে নারী অংশগ্রহন এখনো অনেক কম। এখাতেই নারীর অংশগ্রহন বাড়াতে হবে এবং এর জন্য আমাদেরকে স্কুল পর্যায় হতেই কাজ শুরু করতে হবে। মনোযোগী হতে হবে সাইবার বিশ্বে নারীর নিরাপত্তার বিষয়টিতে। সেই সাথে নীতি নির্ধারনী পর্যায়ে নারীদের অংশগ্রহন বাড়াতে হবে এবং এরজন্য প্রয়োজন তথ্যপ্রযুক্তিতে নারী দক্ষতা উন্নয়ন, সামাজিক অবস্থার উন্নয়ন সহ  কর্মেক্ষত্রে বৈষম্যহীনতা দূরীকরন। এছাড়া প্রয়োজন সরকারীভাবে নিয়মনীতির  পরিবর্তন পরিমার্জন এবং সংযোজন । এই সমস্যাগুলো সমাধানে সরকার সহ অন্যান্য ফোরাম এবং স্টেকহোল্ডারদের সাথে একসাথে কাজ করবে বেসিস  উইমেন্স ফোরাম।

দ্বিতীয় পর্বে বিভিন্ন আইন বা সাইবার অপরাধ থেকে নারীদের সুরক্ষা নিশ্চিত করতে চ্যালেঞ্জ এবং নারীদের বিভিন্ন মনোরোগ ও ভোগান্তির বর্তমান অবস্থা নিয়ে এ আলোচনায় অংশ নেন বাংলাদেশ পুলিশ-এর ডিআইজি (প্রোটেকশন এন্ড প্রটোকল) জনাব আমেনা বেগম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর ব্যারিস্টার নাজমুস সালিহিন এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট-এর মনোরোগ বিশেষজ্ঞ জনাব মেখলা সরকার। উক্ত পর্ব সঞ্চালনা করেন ফোরামের অন্যতম সদস্য জনাব রেজওয়ানা খান।

তৃতীয় পর্বে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মেয়েদের জন্য জাতীয় পাঠ্যক্রমে বিষয় সংযুক্ত ও সচেতনতার বর্তমান অবস্থা, এডটেক প্ল্যাটফর্ম-এর সুবিধা, অন্যান্য প্রতিষ্ঠানের সাথে মেয়েদের ক্যারিয়ার গড়ার জন্য প্রযুক্তিতে সংযুক্তি ও বিভিন্ন প্রকল্পে সেতুবন্ধন করা এবং বিভিন্ন এমএনসি, প্রাইভেট সেক্টরের টেকনোলজি টিমের শীর্ষ ব্যবস্থাপনায় নারীর উপস্থিতি বিষয়গুলো উঠে আসে। এ পর্বে অংশগ্রহণ করেন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কানিজ ফাতেমা, বিডব্লিউআইটি-এর পরিচালক প্রফেসর জনাব নোভা আহমেদ, পিএইচডি, গ্রামীণফোনের উপ-পরিচালক জনাব শায়লা রাহমান এবং ক্লাসটিউন-এর ব্যবস্থাপক জনাব জান্নাতুল ফেরদৌস।  তৃতীয় পর্বের সঞ্চালনা করেন ফোরামের আহ্বায়ক জনাব সামিরা জুবেরী হিমিকা।

চতুর্থ বা শেষ পর্বে প্রযুক্তিতে নারীদের জন্য সরকারের উদ্যোগ এবং প্রকল্পগুলোয় বেসিস উইমেন্স ফোরামের উপস্থিতি নিশ্চিত করে প্রকৃত চ্যালেঞ্জ মোকাবেলা করা, টেক কোম্পানির নেতৃস্থানীয় নারী উদ্যোক্তা, টেক কোম্পানিতে শীর্ষ ব্যবস্থাপনা, প্রযুক্তিতে প্রতিভাবান নারীদের গল্প বিভিন্ন মিডিয়াতে প্রচার করা বিষয়গুলো উঠে আসে। উক্ত পর্বে অংশগ্রহণ করেন, এটুআই-এর পরামর্শক জনাব ভাস্কর ভট্টাচার্যি ও ন্যাশনাল কনসালটেন্ট জনাব নাহিদ শারমিন, Banglanews24.com-এর সম্পাদক জনাব শারমিন ইসলাম এবং টে্কওয়ার্ল্ড বিডি-এর সম্পাদক ও প্রকাশক জনাব নাজনিন নাহার। পর্বটি সঞ্চালনা করেন ফোরামের অন্যতম সদস্য জনাব আছিয়া খালেদা নীলা।

এছাড়াও গোলটেবিল বৈঠকের উপস্থিত ছিলেন ফোরামের অন্যতম সদস্য জনাব নাজনিন কামাল, ফুডপান্ডার সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী পরিচালক জনাব আম্বারিন রেজা ও বেসিস উইমেন্স ফোরামের সদস্য জনাব সাবিলা ইনুন। বেসিস সচিবালয়ের পক্ষে দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাজন্য মুগ্ধা।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

সর্বশেষ

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত হলো...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

বিদ্যুৎ ও ওয়াই-ফাই সংযোগ ছাড়াই চলবে সোলার ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাড়ি, খামার, নির্মাণাধীন ভবন, গুদামঘর কিংবা দূরবর্তী...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি