মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
28.7 C
Dhaka

দেশীয় মিডিয়া খাতে অসামান্য উদ্ভাবনী সমূহের স্বীকৃতি দেবে দারাজ বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশের সুবর্ণ সম্ভাবনাকে পরিপূর্ণ রুপে বাস্তবায়িত করতে দেশের মিডিয়া খাতে উদ্ভাবনীর বিকাশ এবং প্রবৃদ্ধির প্রচার অপরিহার্য। ডিজিটাল রূপান্তরের মাধ্যমে স্থানীয় মিডিয়া ইন্ডাস্ট্রিতে যে উদ্ভাবনী উদ্যোগগুলো দেশকে প্রযুক্তিগত উৎকর্ষের পরবর্তী ধাপে এগিয়ে নিচ্ছে, সেগুলোকে স্বীকৃতি দিতে দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ সম্প্রতি একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ঘোষণা করেছে।

১৭ জুলাই, ২০২২ তারিখে রাজধানীর পার্লামেন্ট মেম্বারস’ ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে “বাংলাদেশ মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২২” নামক এই পুরস্কারটির ঘোষণা দেয় দারাজ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী নাহিদ ইজাহার খান; এসবিকে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সোনিয়া বশির কবির; দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার- তাজদীন হাসান এবং চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস (রুশো) -সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, যাদের বক্তব্যের মাধ্যমে এই অ্যাওয়ার্ডের মূখ্য উদ্দেশ্যটি স্পষ্ট হয়ে ওঠে। মিডিয়া খাতে উদ্ভাবনী সক্ষমতা অনুশীলনের মাধ্যমে ডিজিটাল রূপান্তরের নতুন নতুন পথ সৃষ্টির প্রক্রিয়াকে উৎসাহ দিতেই মূলত এই অ্যাওয়ার্ডের আয়োজন করছে দারাজ বাংলাদেশ।

দেশের মিডিয়া পাবলিশার্স, বিজ্ঞাপনদাতা এবং সম্প্রচারকদের মধ্যে ডিজিটাল রূপান্তর,  কন্টেন্ট মার্কেটিং এবং সংবাদ প্রচারণার মতো ক্ষেত্রসমূহে উদ্ভাবনীর অনুশীলন এবং আধুনিক মিডিয়া প্রোডাকশনের বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনীর প্রয়োগকে “বাংলাদেশ মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২২” এর মাধ্যমে পুরস্কৃত করা হবে।

ইয়ুথ এনগেজমেন্ট, ব্রডকাস্ট ইনোভেশন, ডিজিটাল ইনোভেশন এবং প্রিন্ট ইনোভেশন – এই ৪টি মূল বিভাগের আওতায় ২৪টি ভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত বিজয়ীদেরকে স্বীকৃতি দেওয়া হবে। এন্ট্রি  ফর্ম এবং সহায়ক ডকুমেন্ট অনলাইনে জমা দেয়ার শেষ তারিখ ২০ আগস্ট, ২০২২ ।

পুরুষ্কার সম্পর্কে বিস্তারিত জানতে অনুগ্রহ করে ভিজিট করুন – https://www.mediainnovationawardsbd.com/।এ প্রসঙ্গে মাননীয় সংসদ সদস্য নাহিদ ইজাহার খান এমপি বলেন, “দারাজ আয়োজিত বাংলাদেশ মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২২-এর অংশ হতে পেরে আমি আনন্দিত। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবতায় রূপ দানে অনেকটাই অগ্রসর হয়েছি, এবং এই উদ্যোগ সে স্বপ্নটিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মিডিয়া ইন্ডাস্ট্রি সহ যারা গোটা দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে কাজ করছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই”।

এই আয়োজনে অংশীদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এসবিকে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সোনিয়া বশির কবির বলেছেন – “প্রযুক্তি খাতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে এবং মিডিয়া সহ সকল ক্ষেত্রে এর পূর্ণ শক্তিকে কাজে লাগাতে হবে। ডিজিটাল রুপান্তরের প্রশ্নে আমাদের গণমাধ্যমের সামনে এখনো অনেকটা পথ পাড়ি দেওয়া বাকি, আর প্রযুক্তির সম্ভাব্যতাকে কাজে লাগিয়ে আমরা এই বিষয়টিকে আরও ত্বরান্বিত করতে পারি” ।

অনুষ্ঠানে দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার মো. তাজদীন হাসান বলেন, “বাংলাদেশের মিডিয়া ল্যান্ডস্কেপে প্রযুক্তিগত উৎকর্ষের প্রভাব এখন দৃশ্যমান। দর্শক ও পাঠকদের কনটেন্ট উপভোগের ক্ষেত্রে বেশ রূপান্তর ঘটছে; কারণ, ডিজিটাল ট্র্যান্সফরমেশনের ফলে কনটেন্টের ধরনে অনেক পরিবর্তন এসেছে। গ্লোবাল ডিজিটাল ইকোসিস্টেম তৈরিতে মিডিয়ার সম্পৃক্ততা অপরিহার্য,তাই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ডিজিটাল ইকোসিস্টেম তৈরির বিষয়টি পূর্বশর্ত হিসেবে বিবেচনা করা হয়। আমি মনে করি, সবার সম্মিলিত প্রয়াসে এ শর্তটি আমরা পূরণ করতে পেরেছি।

ডিজিটাল ইকোসিস্টেম তৈরির জন্য মিডিয়ার ভূমিকাকে যথাযথভাবে স্বীকৃতি দেয়া উচিৎ। এ বিষয়টিকে বিবেচনা করে, তাদের স্বীকৃতি প্রদানের জন্যই আমরা মিডিয়া ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২২ এর উদ্যোগ নিয়েছি। “অনুষ্ঠানটির আয়োজনে ছিল রিবুট লিমিটেড এবং ব্র্যান্ড প্র্যাকটিশনারস বাংলাদেশ। এর স্ট্র্যাটেজিক পার্টনার এসবিকে ফাউন্ডেশন।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড...

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

সর্বশেষ

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে জোরদার করতে টেকনিক্যাল ওয়ার্কশপ...

আর্থিক অপরাধ প্রতিরোধে ডিস্ট্রিবিউটরদের সাথে বিকাশের ধারাবাহিক মতবিনিময় সভা

টেকভিশন২৪ ডেস্ক: অনলাইন জুয়া, হুন্ডি এবং মানি লন্ডারিংয়ের মতো...

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘সিএসই রিসার্চ ডে ২০২৬’ অনুষ্ঠিত...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: চলমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘ডেটা রিওয়ার্ড’...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি