বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
32.7 C
Dhaka

বন‌্যাদুর্গত এলাকায় মোবাইল ও ল‌্যান্ডফোন নেটওয়ার্ক সচল কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি

টেকভিশন২৪ ডেস্ক: বন‌্যায় সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোণা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভী বাজারে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের মোট ৩ হাজার ৬শত ১৭টি সাইটের মধ‌্যে ২ হাজার ৮টি সাইট ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ‌্যে এক হাজার দুই শত ৫৫টি সাইট পুণরায় সচল করা সম্ভব হয়েছে । অবশিষ্ট ৭শত ৫৩টি সাইট সচল করার জন‌্য কাজ চলছে।
 
এর আগে বাংলাদেশ স‌্যাটেলাইট কোম্পানি লিমিটেড বঙ্গবন্ধু স‌্যাটেলাইট -১ এ সংযোগ স্থাপনের মাধ‌্যমে ইন্টারনেটসহ টেলিযোগাযোগ সংযোগ স্থাপনের জন‌্য সেনাবাহিনীর মাধ‌্যমে ১২টি ও বাংলাদেশ স‌্যাটেলাইট কোম্পানি নিজস্ব ব‌্যবস্থাপনায় আরও ২৯টি ভিস‌্যাট স্থাপনে কাজ করছে।
 
বাংলাদেশ সেনাবাহিনী সিলেট হাইটেক পার্ক, সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও সুনামগঞ্জ সার্কিট হাউজ, গোবিন্দ গঞ্জ, দোয়ারা বাজার ও দিরাইসহ ৬টি ভিস‌্যাট হাব স্থাপন সম্পন্ন করেছে। আজ বুধবার জৈন্তাপুর ও গোয়াইন ঘাটে আরও ২টি ভিস‌্যাট হাব স্থাপনের কার্যক্রম সম্পন্ন হবে ।
 
বিএসসিএল সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট সদর উপজেলা কার্যালয়, সুনামগঞ্জ সদর উপজেলা, সুনামগঞ্জ জেলা প্রশাসকের বাংলো, বিশ্বরামপুর এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কার্যালয়ে ৭টি ভিস‌্যাট হাব স্থাপন সম্পন্ন করেছে। এছাড়া আজ বুধবার জৈন্তাপুর, ছাতক, জগন্নাথপুর, শাল্লা ও দিরাই উপজেলায় ভিস‌্যাট হাব স্থাপন কার্যক্রম সম্পন্ন হবে।
 
বিএসসিএল নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ে ভিস‌্যাট হাব স্থাপন সম্পন্ন করেছে। আজ বুধবার খালিয়াজুরী উপজেলা কার্যালয়ে ভিস‌্যাট হাব সংযোগ প্রদান কাজ সম্পন্ন হবে।
 
বাংলাদেশ সেনাবাহিনীকে আরও ভিস‌্যাট যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। সরবরাহকৃত ভিস‌্যাট হাবগুলোর মধ‌্যে ৪ সেট ময়মনসিংহ ক‌্যান্টনমেন্টে প্রেরণ করা হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি