শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
24 C
Dhaka

উত্তরবঙ্গের বন্যার্তদের পাশে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের প্রাচীন ও শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির উদ্যোগে শনিবার (৫ অক্টোবর) উত্তরবঙ্গের বন্যায় ভুক্তভোগী ১০০ পরিবারকে ত্রাণ দেওয়া হয়।

রংপুর জেলার কাউনিয়া উপজেলার অন্তর্গত তিস্তা নদীর পাড় ঢুসমারা চরে সোসাইটির সদস্যবৃন্দ এবং স্থানীয়দের সহযোগিতায় ভুক্তভোগী পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছায়ে দেওয়া হয়।

বিসিএস এর জয়েন্ট সেক্রেটারি ও ত্রাণ কমিটির আহবায়ক মোঃ জারাফাত ইসলাম বলেন, মনুষ্যত্ববোধ থেকেই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং সেইসাথে ত্রাণ কার্যক্রমে সার্বিক সহযোগিতার জন্য ম্যানেজমেন্ট  কমিটি ও কাউন্সিলরবৃন্দ, ফেলো, সদস্য, সহযোগী সদস্য সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।

বিসিএস এর জয়েন্ট সেক্রেটারি ও ত্রাণ কমিটির সদস্য প্রকৌশলী মোঃ নাজমুল হুদা মাসুদ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সহযোগিতায় সকলের এগিয়ে আসা উচিৎ। জাতীয় দুর্যোগ মোকাবেলায় সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে দেশ এগিয়ে যাবে দূর থেকে বহুদূর।

বিসিএস এর কাউন্সিলর ও ত্রাণ কমিটির অন্যতম সদস্য ওয়াহিদ মুরাদ বলেন, অসহায় বিপদগ্রস্ত মানুষের জন্য কাজ করার অনুভূতিটা বেশ আনন্দের। আশা করি এই ধরণের মহৎ উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির পথচলা মসৃণ হবে। 

এছাড়াও উপস্থিত ছিল বিসিএস এর সদস্য মুকুল চন্দ্র রায়, মো. রেজবানুল ইসলাম এবং অফিস ব্যবস্থাপক জিয়াউর রহমান প্রমুখ।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

৬৩০ কোটি ডলার চুরির পর বাইন্যান্স ছাড়ছেন সিএফও

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রধান...

সর্বশেষ

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

জেমিনি অ্যাপ ও সার্চে যুক্ত হলো জেমিনি ৪ কার্বন

টেকভিশন২৪ ডেস্ক: গুগল তাদের নতুন এআই মডেল ‘জেমিনি ৪...

জেনসেন হুয়াংয়ের বিদায়: এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বীরা কি ফায়দা লুটতে পারবে?

টেকভিশন২৪ ডেস্ক: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বিপ্লবের অন্যতম চালিকাশক্তি...

এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির বাজারে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে...

মাইক্রোসফট ৩৬৫ সেবা বিঘ্নিত: এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি আউটলুক ও টিমসের কার্যক্রম

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য এখনো পুরোপুরি সচল হয়নি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি