বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
28.8 C
Dhaka

ইনফিনিক্স স্মার্টফোন কিনেই ঘুরে আসুন ‘থাইল্যান্ড’ অথবা ‘নেপাল’

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের নতুন মোবাইল হ্যান্ডসেট কিনলেই গ্রাহকরা এবার জিতে নিতে পারবেন ১ লাখ টাকা সমমূল্যের পুরস্কার। অসাধারণ এই প্রমোশনাল অফারটি ঘোষণা করা হয়েছে সকল ইনফিনিক্স স্মার্টফোনপ্রেমীদের জন্য। এছাড়া, ঈদ-উল-ফিতর উদযাপনের বাড়তি আনন্দ হিসেবে তাদের দেওয়া হচ্ছে একেবারেই বিনামূল্যে থাইল্যান্ড কিংবা নেপাল ঘুরে আসার সুযোগও। গ্রাহকদের জন্য প্রধান আকর্ষণ ও প্রথম পুরস্কার হিসেবে থাইল্যান্ড ভ্রমণের এই অফারের পাশাপাশি দ্বিতীয় পুরস্কারে রয়েছে নেপাল ভ্রমণের সুযোগ। ক্যাম্পেইনটিতে রয়েছে থাইল্যান্ড ও নেপাল ভ্রমণের একাধিক পুরস্কার। এছাড়া সরাসরি লটারির মাধ্যমে জি৮৮ গেমিং স্মার্টফোন ‘হট১১এস’ এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা ক্যাশব্যাক অফার সহ অন্যান্য পুরস্কার জিতে নিতে পারবেন বিজয়ীরা।

আগামী ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে এই ক্যাম্পেইনটি, যেটি চলবে ঈদ-উল-ফিতর পর্যন্ত। নির্ধারিত সময়ে যেকোনো মডেলের ইনফিনিক্স স্মার্টফোন কিনলেই গ্রাহকরা এসব অফার ও পুরস্কার লুফে নিতে পারবেন। এছাড়া সব স্মার্টফোনের জন্যই থাকছে এক বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি।

নির্দিষ্ট হ্যান্ডসেটটি কেনার পর গ্রাহকদের সঠিক ফরম্যাটে যেকোনো বৈধ মোবাইল নাম্বার থেকে ২৬৯৬৯ নাম্বারে এসএমএস পাঠাতে হবে। গ্রাহকরা আউটলেট থেকে মোবাইল কেনার সময় এসএমএস ফরম্যাটটি জানতে পারবেন। এরপর লটারির মাধ্যমে শীর্ষ বিজয়ীদের নির্ধারণ করা হবে এবং  ইনফিনিক্স ফিরতি এসএমএস এ এই  ফল জানিয়ে দেবে। আর পরবর্তী করণীয় সম্পর্কে জানাতে থাইল্যান্ড ও নেপাল ভ্রমণ বিজয়ী সৌভাগ্যবানদের সঙ্গে ইনফিনিক্সের হেড অফিস থেকে যোগাযোগ করা হবে।

শুধুমাত্র বাংলাদেশের গেমিং কমিউনিটির জন্য অবিশ্বাস্য ও আকর্ষণীয় মূল্যে ইনফিনিক্স নিয়ে এসেছে সেরা গেমিং স্মার্টফোন হট১১এস। হেলিও জি৮৮ ডুয়েল-চিপ প্রসেসর এবং ৬+১২৮ বর্ধিত স্টোরেজ সুবিধাসহ অনন্য গেমিং অভিজ্ঞতা দিতে সক্ষম এই ডিভাইসটি বাজারে পাওয়া যাচ্ছে ১৫ হাজার ১৯০ টাকায়। এর আগে এই স্মার্টফোনটির নিয়মিত দাম ছিল ১৫ হাজার ৯৯৯ টাকা। 

স্মার্টফোন সম্পর্কিত অন্যান্য আরো তথ্যের জন্য গ্রাহকদের ইনফিনিক্সের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ঘুরে আসার নিমন্ত্রণ রইল।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

সর্বশেষ

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি