শনিবার, আগস্ট ৮, ২০২৬
31 C
Dhaka

দারাজের ‘ক্ল্যাশ রয়্যাল’ টুর্নামেন্টের প্রাইজ ৩ লক্ষ টাকার

টেকভিশন ডেস্ক: আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন দারাজ বাংলাদেশ তাদের অ্যাপের গেইমিং প্ল্যাটফর্ম দারাজ ফার্স্ট গেইমস (ডিএফজি)-তে এবার নিয়ে এলো ইউথবেসড আরেকটি জনপ্রিয় গেইম টুর্নামেন্ট ‘ক্ল্যাশ রয়্যাল’।

দারাজের আসন্ন সিক্সথ অ্যানিভার্সারি ক্যাম্পেইন উপলক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে ৩২ জন বিজয়ীর জন্য থাকছে ৩ লাখ টাকার প্রাইজ পুল – যেখানে প্রথম বিজয়ীর জন্য পুরষ্কার হিসেবে থাকছে এক লক্ষ টাকার ভাউচার, দ্বিতীয় বিজয়ীর জন্য থাকছে ৫০ হাজার, তৃতীয় ও চতুর্থ বিজয়ীর জন্য থাকছে ২৫ হাজার এবং পঞ্চম থেকে অষ্টম বিজয়ীর জন্য থাকছে ১০ হাজার টাকার সমমূল্যের ভাউচার।

এছাড়াও পরবর্তী বিজয়ীদের জন্য থাকছে ৫ হাজার ও ১ হাজার টাকার ভাউচার। ক্যাশ রয়্যাল টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীদের রেজিস্ট্রেশন চলবে ২০ থেকে ২৭ আগস্ট পর্যন্ত যেখানে সর্বোচ্চ ১৬,০০০ মানুষ রেজিস্ট্রেশন করতে পারবেন। তাই স্লট পূরণ হয়ে যাওয়ার আগেই দ্রুত রেজিস্ট্রেশন করতে হবে। আর টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। টুর্নামেন্টটির ফাইনাল খেলা দারাজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে লাইভ দেখানো করা হবে।   

উল্লেখ্য, দারাজ ফার্স্ট গেইমস গত মে মাস থেকে চালু হওয়া নতুন এই গেইমিং প্ল্যাটফর্মটি লক্ষ লক্ষ বাংলাদেশিকে ঘরে বসে সামাজিক দূরত্ব অনুশীলনকালীন অনলাইন টুর্নামেন্টের মাধ্যমে সংযোগ স্থাপনে সহায়তা করে।    

দারাজ অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশনে মাধ্যমে গেমটিতে অংশগ্রহন করতে হবে।

এই উপলক্ষ্যে দারাজ বাংলাদেশের হেড অফ ট্রাফিক অপারেশনস বারিশ খন্দকার বলেন, “আমাদের দেশের তরুণ প্রজন্মের মাঝে আজকাল ই-স্পোর্টস ধারার গেইমগুলো খুবই জনপ্রিয়, তাই এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আরেকটি জনপ্রিয় গেইম ক্ল্যাশ রয়্যাল টুর্নামেন্ট আয়োজন করার।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

সর্বশেষ

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে গাড়িচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালুর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি