বুধবার, আগস্ট ১৯, ২০২৬
30 C
Dhaka

ভিসতার তৈরি ‘অক্স’ এসি যাবে বিদেশের বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক বাজারে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড ভিসতা। বিশ্বের দ্রুত অগ্রসরমাণ কোম্পানি চায়নার ‘অক্স’-এর সঙ্গে এবার যৌথ উদ্যোগ চুক্তি করল দেশীয় প্রতিষ্ঠান ভিসতা ইলেকট্রনিকস লিমিটেড। এর আওতায় বাংলাদেশে ভিসতার কারখানায় তৈরি হবে ‘অক্স’ ব্র্যান্ডের এয়ারকন্ডিশনার বা এসি। স্থানীয় বাজারের বিক্রির পাশাপাশি তা বিভিন্ন দেশে রপ্তানিও হবে।

যৌথ উদ্যোক্তা হিসেবে সম্প্রতি বাংলাদেশের ভিসতা ও চায়নার অক্সের সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর হয়েছে। চায়নার নিংবো শহরে অবস্থিত অক্স সদর দপ্তরে তাদের প্রধান আরঅ্যান্ডডি (গবেষণা ও উন্নয়ন) অফিসে ওই চুক্তি স্বাক্ষর হয়।

ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সামছুল আলম। অক্সের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (আরএসি, এশিয়ান অঞ্চল) জি ঝু লিঙ। সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, পরিচালক মোহাম্মদ মাসুদ, পরিচালক (ব্র্যান্ড অ্যান্ড প্রমোশন) হাসিন ফারহান, অক্সের রিজিওনাল ম্যানেজার লনি ওয়াং, কান্ট্রি ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, এসকেডি ম্যানেজার গোল্ডেন ইয়াং, ন্যাশনাল ম্যানেজার জিয়ান সু, সেলস ম্যানেজার ওয়েং প্রমুখ।

চুক্তি স্বাক্ষরের আগে চায়না সফরে ভিসতা টিম নিংবো শহরে অক্সের সদর দপ্তর ও কারখানাসমূহ পরিদর্শন করেন।

অক্স হচ্ছে চায়নার একটি বড় শিল্পগোষ্ঠী। এটি বিশ্বের দ্রুত অগ্রসরমাণ একটি ব্র্যান্ড। ১৯৮৬ সালে অক্সের যাত্রা শুরু। ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল, পাওয়ার ইউটিলাইজেশন, পাওয়ার ডিস্ট্রিবিউশন, নিউ এনার্জি, হাসপাতালসহ ইনভেস্টমেন্ট শিল্পেও বড় বিনিয়োগ রয়েছে অক্সের।

এই সপ্তাহের জনপ্রিয়

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

বাজারে রিয়েলমি, হেলিও এবং অনারের নতুন তিন স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনপ্রেমীদের জন্য প্রযুক্তি বাজারে যুক্ত হয়েছে তিনটি...

সর্বশেষ

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক অটো ফাইন সিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: মহাসড়কে নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকরণ, দুর্ঘটনা...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

বাজারে রিয়েলমি, হেলিও এবং অনারের নতুন তিন স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনপ্রেমীদের জন্য প্রযুক্তি বাজারে যুক্ত হয়েছে তিনটি...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অর্থের অভাবে কোনো সম্ভাবনাময় উদ্যোগ থেমে থাকবে না- মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে মেধাবী উদ্যোক্তা ও উদ্ভাবনী ধারণার অভাব...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি