বুধবার, জুন ৩, ২০২৬
37 C
Dhaka

বাণিজ্য মেলায় ভিসতা’র স্পেশাল অফার

টেকভিশন২৪ ডেস্কঃ নতুন বছরের প্রথম দিন শুরু হল ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এতে প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশী ব্র্যান্ড ভিসতা। কোয়ালিটি সেনসেশন ব্র্র্যান্ড হিসেবে ভিসতা এরইমধ্যে গ্রাহকমহলে ব্যাপক সুনাম কুঁড়িয়েছে। কোয়ালিটি বা পণ্যমাণের দিক দিয়ে ভিসতা দেশের এক নম্বর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে দেশের ইলেকট্রনিক্স পণ্যের বাজারে। এবারের বাণিজ্য মেলায় ক্রেতাদের জন্য কিছু স্পেশাল অফার ঘোষণা করেছে ভিসতা।

ভিসতার মিনি প্যাভিলিয়ন নম্বর পিএস-৩৬। মূল মেলা প্রাঙ্গণে দুটি বড় হল রয়েছে, ‘এ’ এবং ‘বি’। ভিসতার প্যাভিলিয়ন প্রথম হল ‘এ’-তে। মূল গেট দিয়ে প্রবেশ করলে হাতের বামে পড়বে হল ‘এ’। মূল চলাচল পথের বা পাশে ভিসতা মিনি প্যাভিলিয়ন। লাইট ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স কর্নারে রয়েছে ভিসতা ইলেকট্রনিক্স এর শোরুম।

ভিসতা ইলেকট্রনিক্স এর নির্বাহী পরিচালক তানভীর জিহাদ বলেন, ক্রেতা-দর্শনার্থীদের সুবিধার জন্য এবং পরিবেশের বিষয়টি মাথায় রেখে দুপাশে খোলা রেখে নির্মাণ করা হয়েছে ভিসতা স্টল। অন্য দুপাশে থাকছে প্রোডাক্ট ডিসপ্লে। বাতাস এবং আলো চলাচলের জন্য উপরের দিকটা খোলা রাখা হয়েছে। সাদা-মাটা কনসেপ্ট এর উপর নান্দনিক ডিজিটাল সাইন দিয়ে তৈরি হয়েছে ভিসতা’র মূল সাইনবোর্ড।

বাণিজ্যমেলায় দায়িত্বপ্রাপ্ত ভিসতা কো অর্ডিনেটর ফয়সাল ইসলাম শশী জানান, বাংলাদেশের বাজারে প্রথম অ্যান্ড্রয়েড টিভি পরিচিত করেছে ভিসতা। মানের দিক দিয়ে ভিসতা এক কথায় বাংলাদেশের সেরা। গুগল সার্টিফায়েড অ্যান্ড্রয়েড -১১ টিভি থাকছে ভিসতা’র ফ্ল্যাগশিপ পণ্য হিসেবে। তিনি জানান, ভিসতা’র বড় পর্দার টিভির এখন ভীষন চাহিদা। বিশেষ করে ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি, ৭৫ এবং ৮৬ ইঞ্চি ভিসতা টিভির চাহিদা বেশি। তিনি জানান, মানে সেরা আবার দামে অন্যদের চেয়ে কম হওয়ায় সচেতন গ্রাহকরা এখন ভিসতা টিভি কিনছেন।

মেলায় ভিসতা’র ডেপুটি কো অর্ডিনেটর আরিফুল ইসলাম জানান, বাণিজ্য মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ অফার রয়েছে। ভিসতা অ্যান্ড্রয়েড টিভিতে সবার জন্য রয়েছে ২০ শতাংশ ছাড়। থাকছে ফ্রি হোম ডেলিভারি এবং ফ্রি ইন্সটলেশন। তবে ৫৫ এবং ৮৬ ইঞ্চি টিভিতে ডিসকাউন্ট পাওয়া যাবে ২৫ শতাংশ। 

মেলায় থাকছে ভিসতা ব্র্যান্ডের ৩২ থেকে ৮৬ ইঞ্চি সাইজের টিভি। তবে বড় পর্দার টিভির প্রতিই ক্রেতাদের বেশি আকর্ষন থাকবে বলে সংশ্লিষ্টদের ধারণা। টেলিভিশনের পাশাপাশি মেলায় আসছে ভিসতা ব্র্র্যান্ডের রাউটার, অ্যান্ড্রয়েড প্রজেক্টর এবং গেমিং মনিটরসহ কয়েকটি পণ্য। 

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

এআই চ্যাটবটকে বোকা বানিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি