রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
25 C
Dhaka

ভিভো ভি সিরিজের নতুন স্মার্টফোন

চমক নিয়ে এলো ভিভো ভি২৫

টেকভিশন২৪ ডেস্ক: ভি সিরিজের স্মার্টফোন ভি২৫ ফাইভজি  বাজারে আনল ভিভো। ভি২৩ সিরিজের তুমুল জনপ্রিয়তার পর আজ বাংলাদেশে উদ্বোধন হওয়া নতুন দুটি মডেল দিয়ে সাড়া জাগাতে প্রস্তুত কোম্পানিটি। রুচিশীল ও উদ্ভাবনী ডিজাইন, ক্যামেরার অসাধারণ সক্ষমতা, শক্তিশালী কার্যক্ষমতা এবং ফিচারের অভিনবত্ব ভি২৫ সিরিজের বিশেষত্ব।

ভি২৫ ফাইভজি মডেলের ব্যাকে রয়েছে রঙ পরিবর্তনশীল গ্লাস। রোদের অতিবেগুনী রশ্মি কাজে লাগিয়ে রঙ পরিবর্তনের এই প্রযুক্তিটি আনা হয়েছে। এর ফলে পুরো ডিভাইসেই এসেছে নতুনত্ব। পাশাপাশি ফ্ল্যাট ফ্রেম ডিজাইনটিতে রয়েছে ফ্লোরাইট এজি গ্লাস এবং দুই-স্তর বিশিষ্ট নান্দনিকতার ছোঁয়া।

ভিভো বাংলাদেশের  —ডেভিড লি বলেন, “মূলত ভিভোর লক্ষ্য তরুণ গ্রাহকদের জন্য উদ্ভাবনী, অত্যাধুনিক প্রযুক্তি এবং নান্দনিক ডিজাইনের স্মার্টফোন বাজারে আনা যারা ডিভাইসটির মাধ্যমে তাদের বক্তিত্ব ফুটিয়ে তুলতে চান। ভি২৫ সিরিজে রয়েছে এই সব কিছুর সমন্বয় যা ভিভো পরিচালিত কয়েক বছরের গবেষণা ও উদ্ভাবনী ধারণার ফসল। রঙ পরিবর্তনশীল প্রযুক্তি থেকে শুরু করে অসাধারণ ক্যামেরা সক্ষমতার পাশাপাশি ভি২৫ সিরিজের বিশিষ্টতা হচ্ছে ওজনে হালকা এবং ডিজাইনের নান্দনিকতা যা ব্যবহারকারীর জীবনধারাকে বদলে দেবে।”

নতুন ভি২৫ সিরিজে রয়েছে অসাধারণ ক্যামেরা সক্ষমতা এবং মনোরম ছবি তোলার প্রযুক্তি। ভি২৫ ফাইভজি মডেলে রয়েছে ৬৪ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-সেন্সিং  রিয়ার ক্যামেরা যা কম আলোতেও আল্ট্রা-এইচডি ছবি ও ভিডিও ক্যাপচার করতে পারে। রিয়ার ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেন (ওআইএস) এবং ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেনের সমন্বয়ে রয়েছে হাইব্রিড ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি যা ক্যামেরা কাঁপার সময়ও দেয় স্পষ্ট ভিডিওর নিশ্চয়তা; এতে ভিডিওটি হয়ে উঠে আরো প্রাণবন্ত। ভি২৫ সিরিজের বোকেহ ফ্লেয়ার পোরট্রেইট প্রযুক্তির মাধ্যমে রাতের ছবি হয়ে উঠে ঝলমলে ও প্রাণবন্ত; ব্যাকগ্রাউন্ডের পয়েন্ট লাইট সোর্সকে কাজে লাগিয়ে ডুয়াল ক্যামেরা সিস্টেম এবং এআই অ্যালগরিদমের মাধ্যমে এটি নিশ্চিত করা হয়।

ভি২৫ ফাইভজি মডেলটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল এএফ এইচডি পোরট্রেট ফ্রন্ট ক্যামেরা যা দেয় স্বচ্ছ ও আকর্ষণীয় ছবির নিশ্চয়তা এবং মডেল দুটি যে কোন সময় যে কোন কিছুর অসাধারণ ছবি তুলতে সক্ষম। উভয় ডিভাইসের ফ্রন্ট ক্যামেরায় রয়েছে অত্যাধুনিক ন্যাচারাল পোরট্রেট ফিচার যা দেয় অনন্য সেলফির নিশ্চয়তা। এতে রয়েছে ফেস বিউটিফিকেশন অপশন যা সেলফির প্রেক্ষাপট, স্পষ্টতা ও প্রাণবন্ত ভাব ফুটিয়ে তুলতে সক্ষম।

নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে ভি২৫ স্মার্টফোনে রয়েছে ৪ হাজার ৫শ’ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির সাথে ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ। রয়েছে সর্বাধুনিক হার্ডওয়্যারের সাথে ডাবল এক্সপোজার, ডুয়াল-ভিউ ভিডিও, ৯০ হার্জ আল্ট্রা ভিশন স্ক্রিন যা স্মার্টফোনের ক্ষেত্রে এনেছে অনন্যতা।

ভি২৫ ফাইভজি স্মার্টফোনটি পাওয়া যাবে অ্যাকোয়ামেরিন ব্লু ও ডায়মন্ড ব্ল্যাক রঙে;।বাংলাদেশের বাজারে ভি২৫ ফাইভজি’র মূল্য ৪৭ হাজার ৯৯৯ টাকা ।

 

বিস্তারিত জানতে : আহমেদ আল আমীন, ইনফো পাওয়ার, ০১৮৮৯৯৮২৯৭৫

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

নির্বাচনে এআইয়ের অপব্যবহার

আরিফ মঈনুদ্দীন:  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন আমাদের...

সর্বশেষ

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

তৈরি পোশাকের পাশাপাশি রপ্তানি পণ্যে ভিন্নতা আনতে হবে, মূল খাত হতে পারে প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ এখনও রপ্তানির ক্ষেত্রে একটি খাত তৈরি...

ডিজিটাল ডিভাইস এক্সপোর তৃতীয় দিনে উপচে পড়া ভিড় 

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি