মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
26.5 C
Dhaka

১০ মেগাহার্টজ স্পেকট্রাম পেলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিযোগিতা ছাড়াই ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের ১০ মেগাহার্টজ স্পেকট্রাম পেয়েছে গ্রামীণফোন (জিপি)। এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো কোনও মোবাইল অপারেটর এই লো-ব্যান্ড স্পেকট্রামের বরাদ্দ পেলো।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) স্পেকট্রাম নিলাম কমিটি ও স্পেকট্রাম ব্যবস্থাপনা কমিটির এক বৈঠকে বুধবার (২২ জানুয়ারি) প্রতি মেগাহার্টজের ভিত্তিমূল্য ২৩৭ কোটি টাকা নির্ধারণ করে এই বরাদ্দ অনুমোদন দেওয়া হয়।

নিলামে গ্রামীণফোন ছিল একমাত্র দরদাতা। রবি আজিয়াটা আবেদন প্রত্যাহার করে নেয় এবং বাংলালিংক বর্তমান রিজার্ভ মূল্যকে বাণিজ্যিকভাবে অযৌক্তিক উল্লেখ করে নিলামে অংশ নেয়নি।

বিটিআরসির নিলাম নির্দেশিকা অনুযায়ী, একক দরদাতা সর্বোচ্চ ১০ মেগাহার্টজ স্পেকট্রাম অর্জনের যোগ্য- এই বিধানেই গ্রামীণফোন পুরো ১০ মেগাহার্টজ পায়।

খাতসংশ্লিষ্টরা বলছেন, দেশের সবচেয়ে বড় গ্রাহকভিত্তি থাকা সত্ত্বেও ব্যবহারকারীপ্রতি স্পেকট্রামের পরিমাণে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে গ্রামীণফোন। সে কারণে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডটি তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

লো–ব্যান্ড স্পেকট্রাম নেটওয়ার্কের জট কমাতে, গ্রামীণ এলাকায় কাভারেজ বাড়াতে এবং ভবনের ভেতরে সিগন্যাল প্রবেশযোগ্যতা উন্নত করতে কার্যকর বলে বিবেচিত হয়ে থাকে। একই সঙ্গে বড় নেটওয়ার্কে ডেটা পরিবহনের খরচও তুলনামূলক কমে।

গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ জানিয়েছেন, প্রয়োজনীয় সব নিয়ন্ত্রক শর্ত পূরণ সাপেক্ষে ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম অর্জনের যোগ্যতা নিশ্চিত করে বিটিআরসি থেকে স্বীকৃতিপত্র পেয়েছে প্রতিষ্ঠানটি। এই বরাদ্দের ফলে সেবা-বঞ্চিত ও ইনডোর পরিবেশে কাভারেজ বাড়বে, নেটওয়ার্কের দক্ষতা ও স্থিতিশীলতা উন্নত হবে এবং ৮ কোটি ৫৬ লাখের বেশি গ্রাহকের জন্য নিরাপদ ডিজিটাল সেবা দেওয়া সহজ হবে।

অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী অপারেটর রবি আজিয়াটা ও বাংলালিংক আগেই বিটিআরসিকে চিঠি দিয়ে জানিয়েছে- বর্তমান ভিত্তিমূল্যে ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম বাণিজ্যিকভাবে টেকসই নয়। পাশাপাশি, একক প্রভাবশালী অপারেটরের হাতে লো-ব্যান্ড স্পেকট্রাম বরাদ্দ দিলে মোবাইল টেলিযোগাযোগ বাজারে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হতে পারে বলেও সতর্ক করেছে তারা।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি