শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
29.3 C
Dhaka

উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি উন্মোচন করা হয়েছে। দিগন্তজোড়া আকাশ আর সমুদ্রের বিশালতাকে সাক্ষী রেখে আয়োজিত এই অনুষ্ঠানটি মূলত রেনো১৫ সিরিজ ফাইভজির ১২০x জুম সক্ষমতাকে ফুটিয়ে তুলেছে, যা আরও বিস্তৃত দৃশ্য, গভীর গল্প এবং জীবনকে ধারণ করার এক অনন্য মাধ্যম।

এই অভিজ্ঞতাকে আরও ছড়িয়ে দিতে অপো বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সাথে একটি সহযোগিতামূলক অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো মানুষকে অপো রেনো১৫ সিরিজ ফাইভজির মাধ্যমে বাংলাদেশকে নতুন করে পরিচিত করাতে উৎসাহিত করা। 

এই অনুষ্ঠানে শিক্ষা, সৃজনশীলতা, চলচ্চিত্র ও ডিজিটাল সংস্কৃতির প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের চারজন প্রতিভাবান ইনফ্লুয়েন্সার। তাঁরা হলেন— টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, ইংরেজি শিক্ষিকা ও কনটেন্ট ক্রিয়েটর মুনজেরিন শহীদ, পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা আদনান আল রাজীব এবং কনটেন্ট ক্রিয়েটর ও কমেডিয়ান রাফসান সাবাব।

অপো রেনো১৫ সিরিজ ফাইভজির মূল আকর্ষণ হলো এর ক্যামেরা সিস্টেম, যা মূলত ‘লাইভ ওয়াইড’ স্লোগানকে বাস্তবে রূপ দিয়েছে। এতে রয়েছে ‘গোল্ডেন সেলফি অ্যাঙ্গেল’, যা ১০০ ডিগ্রি ফিল্ড অব ভিউসহ ০.৬x আল্ট্রা-ওয়াইড ফ্রন্ট ক্যামেরা দিয়ে পরিচালিত। এটি ছবিতে চেহারাকে স্বাভাবিকভাবে সুন্দর রাখার পাশাপাশি, চারপাশের পরিবেশকে আরও বেশি করে ফ্রেমে ধারণ করে। 

সেলফির বাইরে অপো রেনো১৫ সিরিজ ফাইভজিতে রয়েছে ৩.৫x টেলিফটো ভাইব পোর্ট্রেট, যা গভীরতা ও সিনেমাটিক ফিচারসহ পোর্ট্রেট তুলতে সক্ষম। পাশাপাশি, এতে এআই পোর্ট্রেট গ্লো ফিচারের মাধ্যমে যেকোনো আলোতে মুখের ডিটেইলস আরও নিখুঁত হয়ে ওঠে। ভিডিও নির্মাতাদের জন্য এতে রয়েছে ৪কে এইচডিআর আল্ট্রা-স্টেডি ভিডিও সুবিধা।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো রেনো১৫ সিরিজ ফাইভজি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ব্যবহারকারীরা প্রতিটি ফ্রেমে তাদের বিশ্বকে আরও বেশি করে ধারণ করতে পারেন। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে এই ডিভাইসের উন্মোচন মূলত আমাদের ‘লাইভ ওয়াইড’ স্লোগানটির প্রতিফলন; যেখানে দেখা যায়, কীভাবে বিস্তৃত ভিউ ও উন্নত ক্যামেরা প্রযুক্তি সাধারণ মুহূর্তগুলোকে অর্থপূর্ণ গল্পে রূপান্তর করতে পারে।”

অপো রেনো১৫ ফাইভজি (১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি রম) পাওয়া যাচ্ছে অরোরা হোয়াইট ও টোয়াইলাইট ব্লু রঙে, যার দাম ৭৯,৯৯০ টাকা মাত্র। অপো রেনো১৫ এফ ফাইভজি (৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি রম) পাওয়া যাচ্ছে অরোরা ব্লু ও টোয়াইলাইট ব্লু রঙে, যার দাম ৫৪,৯৯০ টাকা মাত্র। এছাড়াও, অপো প্যাড এসই (৬ জিবি + ১২৮ জিবি) পাওয়া যাচ্ছে ৩১,৯৯০ টাকায় এবং অপো প্যাড ৩ (৮ জিবি + ২৫৬ জিবি) এর দাম নির্ধারণ করা হয়েছে ৫৯,৯৯০ টাকা মাত্র।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি