শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29 C
Dhaka

ভিভো স্মার্টফোনে বাংলালিংকের ১৮ জিবি ডেটা ফ্রি

টেকভিশন২৪ ডেস্ক: ভিভোর সাথে অংশীদারিত্বে তরুণদের জন্য ডেটা অফার নিয়ে এসেছে দেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক। এ অফারের মাধ্যমে ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে বিভিন্ন ডিজিটাল সেবা উপভোগ করতে পারবেন; সাথে মিলবে এক্সক্লুসিভ কনটেন্ট দেখার সুযোগ।

‘ইয়ুথস চয়েজ স্মার্টফোন,’ এ ধারণায় উজ্জীবিত হয়ে ভিভো ভি৪০ লাইট এবং ভিভো ওয়াই১৯ এস – এর সাথে ১৮ জিবি ফ্রি ডেটা প্যাকের অফার নিয়ে এসেছে বাংলালিংক। বাংলালিংক স্টোর, ভিভো স্টোর অথবা ওপেন চ্যানেল থেকে (স্টক থাকা সাপেক্ষে) থেকে হ্যান্ডসেটটি কেনার ক্ষেত্রে পুরোনো ও নতুন বাংলালিংক ক্রেতারা ১৮ জিবি ডেটা উপভোগ করবেন। ৩ মাসে গ্রাহকদের এ ডেটা দিবে বাংলালিংক।

প্রথম মাসে অফারটি পেতে ক্রেতাদের *১২১*৭০১# ডায়াল করতে হবে। পরের মাসের বান্ডেল অফারগুলো পেতে ক্রেতাদের ডায়াল করতে হবে *১২১*৭০২#। প্রথম মাসের ৬ জিবি প্যাকের মধ্যে থাকছে ১ জিবি ৪জি, ৩ জিবি টফি ও ২ জিবি বিআইপি ইন্টারনেট। পাশাপাশি, দ্বিতীয় ও তৃতীয় মাসের ৬ জিবি প্যাকের মধ্যে থাকছে ২ জিবি ৪জি, ২ জিবি টফি ও ২ জিবি বিআইপি ইন্টারনেট। ফ্রি ডেটা প্যাকগুলোর মেয়াদ থাকবে ৭ দিন।

এ বিষয়ে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, “প্রয়োজনীয় বিষয় নিশ্চিত করার মাধ্যমে দেশের তরুণদের ক্ষমতায়নে আমাদের লক্ষ্যের সাথে মিল রেখে ভিভোর অংশীদারিত্বে নতুন এ অফার নিয়ে এসেছি। অফারটির ব্যক্তিনির্ভর সমাধানের মাধ্যমে সবার জন্য স্মার্টফোন ও তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করা সম্ভব হবে; তাদের সামগ্রিক ডিজিটাল জীবনযাত্রা আরও সমৃদ্ধ হবে। আমাদের সম্মানিত ক্রেতাদের স্বাচ্ছন্দ্যে বিশেষ এ অফার ও ডেটা বোনাসগুলো নিয়ে আসা হয়েছে। একটি স্বনির্ভর এবং ডিজিটাল ও প্রযুক্তিপ্রেমী জাতি গড়ে তোলার মাধ্যমে দেশের ক্ষমতায়নের লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাবো।”

ভিভো বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর ডেভিড লি বলেন, “মিড-প্রাইস রেঞ্জের সেরা ফোন হিসেবে ভিভো ভি৪০ লাইট এবং ভিভো ওয়াই১৯ এস – এর সাথে ডেটা প্যাক অফার নিয়ে আসার ক্ষেত্রে বাংলালিংকের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। ভিভোর ফিচার-সমৃদ্ধ স্মার্টফোনের সাথে বাংলালিংকের ফোরজি ডেটা ব্যবহারকারীদের ডিজিটাল বিশ্বে বিচরণকে আরও সহজ করে তুলবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি