রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
28 C
Dhaka

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে পৃথিবী। এই গতির সঙ্গে তাল মেলাতে না পারলে ‘অপ্রাসঙ্গিক’ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। স্যামসাং গত মাসের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত প্রযুক্তি-বিষয়ক প্রদর্শনী কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস) ২০২৬ -এ ভবিষ্যতে রান্নাঘরে কী ধরনের প্রযুক্তির ব্যবহার হতে পারে তা উপস্থাপন করেছে, যা এআইভিত্তিক জীবনযাপনের দিকে মানবসভ্যতার দ্রুত এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়।

এআই প্রযুক্তি জীবন অনেক সহজ করেছে। রান্নাঘরের নিত্যপ্রয়োজনীয় যন্ত্রপাতিতে এআই সংযোজন অনেক বড় একটি পদক্ষেপ। আমরা এমন এক যুগে প্রবেশ করছি, যেখানে রান্নাঘরের দৈনন্দিন অনুষঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজন হচ্ছে। এআই মানুষের বিকল্প নয় বরং সিদ্ধান্ত গ্রহণে সহায়তার একটি টুল।

এআই-এর সহযোগিতা আমাদের সিদ্ধান্তগুলোকে আরও সহজ ও নিখুঁত করে তুলতে পারে। যেমন, একটি এআই-চালিত ওভেন খাবারের ধরন অনুযায়ী কিছু রান্না ঠিক কতটুকু সময় নিয়ে হবে তা নির্ভুলভাবে নির্ধারণ করতে পারে। কেউ কেক বেক করার সঠিক সময় না-ও জানেন তাহলেও সমস্যা নেই। ওভেনই রান্নার ধরণ অনুযায়ী তাপমাত্রা ও সময় সামঞ্জস্য করে নেয়। ফলে, কেক হয় একদম ঠিকঠাক। পুড়ে যাওয়া বা ভেতরে কাঁচা থাকার কোনো ঝুঁকিই থাকে না।

এআই প্রযুক্তি সংযোজনের ফলে সবচেয়ে বড় পরিবর্তন রেফ্রিজারেটরের ক্ষেত্রে দেখা যায়। একবার ভাবুন তো, যদি দরজা খুলতেই ফ্রিজ নিজেই আপনার পছন্দ অনুযায়ী থাকা উপকরণের ভিত্তিতে কী রান্না করা যায়, তা বলে দিত! শুধু রেসিপি নয়, ধাপে ধাপে রান্নার নির্দেশনাও দিত! এতে রান্নার পরিকল্পনা করা আর ভয়ের কারণ না হয়ে সহজ হয়ে উঠত।

এসব ভাবনা এখন আর কেবল কল্পনার মধ্যেই সীমাবদ্ধ নয়। সিইএস ২০২৬ -এ ভবিষ্যতের রান্নাঘরে ব্যবহার উপযোগি এমন সব প্রযুক্তির প্রদর্শনী করেছে। এছাড়া স্যামসাং ইতোমধ্যেই বাংলাদেশের বাজারে ‘বিস্পোক এআই’ ধারণা চালু করেছে এবং ভবিষ্যতে আরও উন্নত সংস্করণ নিয়ে আসার পরিকল্পনা করছে। রান্নাঘর মানে মানুষের জায়গা এআইকে দেওয়া নয়; বরং মানুষকে তার কাজে সহায়তা করা। আর সেই স্বপ্নটিকেই বাস্তবে রূপ দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি