বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
31.4 C
Dhaka

ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স খাতে ভিসা কার্ড ব্যবহার করে সর্বাধিক অনলাইন লেনদেনের জন্য ‘ভিসা পেমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। “এক্সিলেন্স ইন মার্চেন্ট অ্যাকসেপটেন্স (অনলাইন)” ক্যাটাগরিতে এই পুরস্কার পায় প্রতিষ্ঠানটি।

সম্প্রতি ঢাকায় ‘ভিসা লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ ২০২৪’ নামে এক অনুষ্ঠান আয়োজন করে ভিসা। বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ভিসা আয়োজিত এ অনুষ্ঠানে ফুডপ্যান্ডাকে মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশের ডিরেক্টর অব ফাইন্যান্স জামাল ইউসুফ জুবেরি বলেন, “সর্বাধিক অনলাইন লেনদেনের জন্য ভিসার পক্ষ থেকে এই সম্মাননা পেয়ে আমরা গর্বিত। ডিজিটাল খাতে উদ্ভাবন এবং গ্রাহকদের জন্য নিরাপদ ও সহজ লেনদেন নিশ্চিত করার জন্য আমাদের প্রচেষ্টাকে এ সম্মাননার মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, ডিজিটাল সল্যুশন দিয়ে গ্রাহকদের আরও সক্ষম করার মধ্যেই ব্যবসার ভবিষ্যৎ অন্তর্নিহিত রয়েছে। এই পুরস্কার আমাদের ডিজিটাল অর্থনীতির সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবে। গ্রাহকরা এখন ক্যাশঅন ডেলিভারির ওপর থেকে নির্ভরতা কমিয়ে ধীরে ধীরে ডিজিটাল পেমেন্টের দিকে ঝুঁকছেন”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। অনুষ্ঠানে সম্মানিত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আখতার কান্তা এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডিপার্টমেন্ট অব স্টেটের ফরেন সার্ভিস অফিসার জেমস গার্ডিনার। এছাড়া ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা, ভিসা ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দীপ ঘোষসহ দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ই-কমার্স এবং ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও এ অনুষ্ঠানে যোগ দেন।

উল্লেখ্য, এর আগে ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে ই-কমার্স সাইটে ভিসা কার্ডের মাধ্যমে সর্বাধিক অনলাইন লেনদেন পরিচালনার জন্য একই ধরনের পুরস্কার অর্জন করে ফুডপ্যান্ডা।

অনুষ্ঠানে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় গুরুত্বপূর্ণ পার্টনার ও ক্লায়েন্টদের সম্মাননা জানায় ভিসা।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

সর্বশেষ

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বে সবচেয়ে...

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১২০ হার্টজের ডিসপ্লে নিয়ে এল হেলিও ৬৫

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ সময় ধরে চার্জের চিন্তা ছাড়া ফোন...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি