শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
29.3 C
Dhaka

বিশ্বজুড়ে বিজ্ঞাপন চালু করল থ্রেডস

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে এবার বিশ্বজুড়ে সব ব্যবহারকারীর জন্য বিজ্ঞাপন দেখানো শুরু করছে মেটা। বুধবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে ধাপে ধাপে এই বিজ্ঞাপন সুবিধা চালু হবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক মাস সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ আগেই থ্রেডসকে এক্স (সাবেক টুইটার)-এর শক্ত প্রতিদ্বন্দ্বী ও প্রতিষ্ঠানের পরবর্তী বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন। তাঁর ভাষায়, কয়েক বছরের মধ্যেই থ্রেডসের ব্যবহারকারী সংখ্যা এক বিলিয়নে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বর্তমানে প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারী ৪০০ মিলিয়নের বেশি।

২০২৩ সালের জুলাইয়ে যাত্রা শুরু করা থ্রেডস খুব অল্প সময়েই দ্রুত সম্প্রসারিত হয়েছে। ২০২৪ সালের মাঝামাঝি ব্যবহারকারী সংখ্যা পৌঁছায় ২০০ মিলিয়নে, ২০২৫ সালের জানুয়ারিতে তা বেড়ে হয় ৩২০ মিলিয়ন। এরপর গত এপ্রিল পর্যন্ত আরও ৩০ মিলিয়ন ব্যবহারকারী যুক্ত হয়।

যদিও এখনো এক বিলিয়নের মাইলফলক ছোঁয়া হয়নি, তবু বিজ্ঞাপন নিয়ে পরীক্ষামূলক কার্যক্রম চলছিল আগে থেকেই। এক বছর আগে যুক্তরাষ্ট্র ও জাপানে সীমিত পরিসরে বিজ্ঞাপন পরীক্ষা শুরু হয়। গত এপ্রিল থেকে বিশ্বব্যাপী বিজ্ঞাপনদাতাদের জন্য প্ল্যাটফর্মটি উন্মুক্ত করা হয়।

মেটার অ্যাডভান্টেজ প্লাস কর্মসূচি ও ম্যানুয়াল ক্যাম্পেইনের মাধ্যমে বিদ্যমান বিজ্ঞাপনদাতারা সহজেই থ্রেডসে বিজ্ঞাপন দিতে পারবেন। ছবি ও ভিডিও বিজ্ঞাপনের পাশাপাশি ৪:৫ অনুপাতের ফরম্যাট ও ক্যারোসেল বিজ্ঞাপনও সমর্থন করবে থ্রেডস। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের বিজ্ঞাপনের সঙ্গে একই ড্যাশবোর্ড থেকেই এগুলো পরিচালনা করা যাবে।

এ ছাড়া ব্র্যান্ড নিরাপত্তা নিশ্চিত করতে থ্রেডসেও তৃতীয় পক্ষের যাচাই সুবিধা সম্প্রসারণ করেছে মেটা। তবে ব্যবহারকারীরা কত ঘন ঘন বিজ্ঞাপন দেখবেন, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য দেয়নি প্রতিষ্ঠানটি। শুরুতে বিজ্ঞাপনের পরিমাণ কমই থাকবে বলে জানানো হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি