রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
28 C
Dhaka

বাতিল করা খাবার অর্ধেক দামে দিচ্ছে জোম্যাটো

টেকভিশন২৪ ডেস্ক: খাবারের অপচয় রুখতে তৎপর হয়েছে ভারতের খাদ্য সরবরাহকারী সংস্থা ‘জ়োম্যাটো’। ‘ফুড রেসকিউ’ নামে বিশেষ একটি পরিষেবা চালু করেছে তারা।

খবরে বলা হয়, ক্রেতাদের বাতিল করা সমস্ত খাবার প্রায় অর্ধেক দামে কিনে নেওয়ার সুযোগ দিচ্ছে জ়োম্যাটো। নিজের এক্স হ্যান্ডল (সাবেক টুইটার) এ কথা জানিয়েছেন ওই সংস্থার প্রধান দীপেন্দ্র গোয়েল। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতি মাসে প্রায় ৪ লাখ অর্ডার বাতিল হয়। এই পরিমাণে খাবারের অপচয় মানে তো আর্থিক ক্ষতিও বটে! তাই অভিনব এই পন্থা নিয়েছে জোম্যাটো।

সমাজমাধ্যমে এই খবর পেয়ে এ বিষয়ে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। এই বাতিল করা খাবার কীভাবে কেনা যাবে, সে সম্পর্কে জানতে চেয়েছেন অনেকেই। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যে এলাকা থেকে খাবারের অর্ডার বাতিল করা হয়েছে, তার তিন কিলোমিটারের মধ্যে থাকা সব গ্রাহকের কাছে ‘বিশেষ’ বার্তা পৌঁছবে। চাইলে সেখান থেকে গ্রাহকেরা খাবার অর্ডার করতে পারেন।

খাবারের মান সংক্রান্ত ‘মিথ্যা’ সমস্যা দেখিয়ে অনেকে অর্ডার বাতিল করেন। খাবারের মূল্য ফেরত চান। কিন্তু সঠিক তথ্যপ্রমাণ দেখাতে না পারলে সংস্থার তরফে টাকা ফেরত দেওয়া হয় না। একমাত্র সেই সব অর্ডারের ক্ষেত্রেই এই সুবিধা পাওয়া যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি