বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
30.3 C
Dhaka

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলমান ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬ এ প্রযুক্তিপ্রেমী দর্শনার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি চোখে পড়েছে। বিশেষ করে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনায় থাকা বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ডের প্যাভিলিয়নে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ চোখে পড়েছে। প্রতিটি প্যাভিলিয়নে আধুনিক প্রযুক্তির সর্বশেষ পণ্য প্রদর্শনের পাশাপাশি মেলা উপলক্ষে থাকছে বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় উপহার।

স্মার্ট প্যাভিলিয়নে রয়েছে বিভিন্ন মডেলের স্মার্ট ব্রান্ডের ল্যাপটপ, মনিটর, মেমোরি, পেন ড্রাইভ, কেসিং, কীবোর্ড ও অল ইন ওয়ান কমপিউটার। স্মার্ট ল্যাপটপগুলো ৩৭,০০০ টাকা থেকে শুরু করে ৬৫,০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষে প্রতিটি ল্যাপটপে ক্রেতাদের জন্য ৫০০ থেকে ২০০০ টাকা সমমূল্যের উপহার দিচ্ছে স্মার্ট।

প্রদর্শনীতে বক্সলাইট প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধাসম্পন্ন ইন্টার‌অ্যাকটিভ ফ্ল্যাট প্যানেল। দর্শনার্থীরা এখানে সরাসরি টাচ অ্যান্ড ফিল অভিজ্ঞতার মাধ্যমে পণ্য ব্যবহার করে দেখার পাশাপাশি এর বিভিন্ন ফিচার সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারছেন।

নেটিস প্যাভিলিয়নে রয়েছে সর্বশেষ প্রযুক্তির রাউটার। মেলা উপলক্ষে রাউটার ক্রয়ে ক্রেতাদের জন্য বিশেষ উপহার হিসেবে দেয়া হচ্ছে আকর্ষণীয় টি-শার্ট। এসার প্যাভিলিয়নে যে কোনও মডেলের ল্যাপটপ কিনলে থাকছে আকর্ষণীয় উইন্টার জ্যাকেট। পাশাপাশি নির্দিষ্ট মডেলে রয়েছে নগদ মূল্যছাড়ের সুবিধা।

হিকভিশন প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে আধুনিক সিসিটিভি ক্যামেরা, ইন্টার‌অ্যাকটিভ ফ্ল্যাট প্যানেল, এক্সেস কন্ট্রোল ডিভাইস, রাউটার, মনিটর, ডিজিটাল সাইনেজ ও ইউপিএস সহ বিভিন্ন নিরাপত্তা ও স্মার্ট প্রযুক্তি সমাধান।

এইচপি প্যাভিলিয়নে রয়েছে সর্বশেষ বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ, প্রিন্টার ও অল ইন ওয়ান কমপিউটার। এইচপি ল্যাপটপগুলো ৪০,০০০ টাকা থেকে শুরু করে ২৫০,০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষে প্রতিটি পন্যে ক্রেতাদের জন্য ৫০০ থেকে ৫০০০ টাকা সমমূল্যের উপহার দিচ্ছে এইচপি।

লেনোভো প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে লেনোভোর সর্বশেষ এআই সুবিধাসম্পন্ন ল্যাপটপ। মেলা উপলক্ষে ক্রেতাদের জন্য ইলেকট্রিক স্কুটি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, রাইস কুকারসহ বিভিন্ন মূল্যবান উপহারের ব্যবস্থা রাখা হয়েছে। গেমিং ও হাই-পারফরম্যান্স প্রযুক্তিপ্রেমীদের জন্য গিগাবাইট প্যাভিলিয়নে রয়েছে আধুনিক মাদারবোর্ড, এআই পিসি, গেমিং কেসিং ও গেমিং মনিটর।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি