রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
28 C
Dhaka

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো ২০২৬–এর। এই এক্সপোতে-হয়ে গেল দেশের সবচেয়ে বড় মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা। ‘বিসিএস ই-চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট’ নামে মেলার হল অব ফেমে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী প্রাঙ্গনে আয়োজিত ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে শিরোপাসহ মোট চার লাখ টাকার পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান- ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ‘ফিফা’ বিভাগে চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছেন সিফাত আহমেদ ও ইরফান ওয়াসিত খান। ‘ভ্যালোরেন্ট’ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ‘অল স্টার’ এবং রানার্সআপ ‘রিউসেই ট্রাইডেন্টস’ দল। ‘ই-ফুটবল’ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন তানভীর শাহরিয়ার এবং রানার্সআপ হয়েছেন ইয়াসির পূর্ণ।

ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ উপলক্ষে গত তিন দিন ধরেই প্রযুক্তি ও গেমিংয়ের এক অনন্য মেলবন্ধনে মুখর হয়ে উঠেছিল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী। ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপের অনলাইন পর্বে এক হাজারের বেশি প্রতিযোগী অংশ নিলেও প্রাথমিকভাবে বিজয়ী গেমাররা সরাসরি মূল পর্বে অংশ নেন।

ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ আয়োজনের বিষয়ে গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান বলেন, ‘আমাদের এ আয়োজনের মূল কেন্দ্রবিন্দু দেশের তরুণ প্রজন্ম। যারা ই-স্পোর্টস ভালোবাসেন, তাদের একটি সঠিক প্ল্যাটফর্ম দিতেই এ উদ্যোগ। গেমারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং দর্শকদের ভিড় প্রমাণ করে বাংলাদেশে ই-স্পোর্টসের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল।’

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন প্রদর্শনীর আয়োজকেরা জানিয়েছেন, ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপে প্রযুক্তিপ্রেমীদের ভিড় আর গেমারদের উন্মাদনা দেখা গেছে। তরুণদের এই ভিড় জানান দিচ্ছে, বাংলাদেশে নতুন সম্ভাবনার নাম হয়ে উঠেছে ই-স্পোর্টস প্রতিযোগিতা। আয়োজকদের মতে, এই ই-চ্যাম্পিয়নশিপের মাধ্যমে দেশের তরুণদের মধ্যে ই-স্পোর্টসের সম্ভাবনা তুলে ধরা এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক গেমিংয়ের জন্য প্রস্তুত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

প্রসঙ্গত, দেশের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’ শুরু হয় ২৮ জানুয়ারি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিলো। ৩১ জানুয়ারি শেষ হয় এ প্রযুক্তি মেলা।

বিসিএস ই-চ্যাম্পিয়নশিপের সিলভার স্পন্সর হিসেবে রয়েছে গিগাবাইট, এসার, নেটিস, টিপি-লিংক ও ইউসিসি।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি