রবিবার, মে ১৭, ২০২৬
24 C
Dhaka

আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিকাশ-এর সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনের সময় মোবাইল আর্থিক সেবা (এমএফএস)-এর অপব্যবহার রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিকাশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ডিজিটাল লেনদেনভিত্তিক অপরাধ শনাক্ত করা, এর প্রতিরোধ ও অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে আইনের আওতায় আনা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

সম্প্রতি এপিবিএন হেডকোয়ার্টার্সের ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এ কর্মশালায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মোঃ আলী হোসেন ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিকাশ-এর উপদেষ্টা ড. মো. নজিবুর রহমান, এনডিসি। এছাড়া, উপ-মহা পুলিশ পরিদর্শক (প্রশাসন) মোঃ নজরুল ইসলাম, এনডিসি, উপ-মহা পুলিশ পরিদর্শক (অপারেশন্স) ড. মোঃ আল মামুনুল আনছারী, বিকাশ-এর ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর এ কে এম মনিরুল করিম (অব.)-সহ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও বিকাশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কর্মশালায় এমএফএস প্ল্যাটফর্মের অপব্যবহারের মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধের প্যাটার্ন, প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে অপরাধী চক্র শনাক্তকরণ এবং ডিজিটাল লেনদেন মনিটরিংয়ের কৌশল নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের প্রযুক্তিগত পদ্ধতিতে গ্রাহকের অর্থ উদ্ধার, অপহরণ ও প্রতারণামূলক লেনদেন প্রতিরোধের উপায় এবং জরুরি ভিত্তিতে বিকাশ-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সমন্বয়ের প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়। তদন্ত কার্যক্রমে দ্রুত ও কার্যকর সহযোগিতা নিশ্চিত করতে বিকাশ-এর সঙ্গে যোগাযোগের প্রাতিষ্ঠানিক চ্যানেলসমূহও কর্মশালায় তুলে ধরা হয়।

এই প্রশিক্ষণের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের ডিজিটাল আর্থিক অপরাধ মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান ও কারিগরি দক্ষতা উন্নয়নের পাশাপাশি দুপক্ষের মধ্যে কার্যকর সমন্বয় ও তথ্য বিনিময় প্রক্রিয়া আরও সুদৃঢ় হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনের সময় ডিজিটাল লেনদেনভিত্তিক সম্ভাব্য অপরাধ প্রতিরোধে এ ধরনের প্রস্তুতিমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কর্মশালায় প্রধান অতিথি অভিমত ব্যক্ত করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

প্রশিক্ষকদের জন্য ‘আইপিভি৬ ডেপ্লয়মেন্ট’ বিষয়ক প্রশিক্ষক কর্মশালা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশে আধুনিক ও ভবিষ্যৎ উপযোগী ব্রডব্যান্ড ইন্টারনেট...

প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে বর্তমান সরকার...

এআই ট্রাফিক মনিটরিংয়ের মাধ্যমে এক সপ্তাহে ৩শ’ মামলা

টেকভিশন২৪ ডেস্ক: এআই ক্যামেরার আওতায় ট্রাফিক আইন অমান্য করায়...

লেনোভোর ডিস্ট্রিবিউটর এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ আইসিটি পণ্য ও সল্যুশন প্রদানকারী...

ইস্টার্ন ব্যাংকের ডিপিএস খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: চার ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানের পর...

সর্বশেষ

লেনোভোর ডিস্ট্রিবিউটর এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ আইসিটি পণ্য ও সল্যুশন প্রদানকারী...

বাংলাদেশ–কোরিয়া সেমিকন্ডাক্টর রোডশোতে সহযোগিতার নতুন অগ্রগতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) দক্ষিণ কোরিয়ায়...

সব অপারেটরের গ্রাহকদের জন্য টফি সাবস্ক্রিপশন উন্মুক্ত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সর্বস্তরের মানুষের কাছে ডিজিটাল বিনোদন পৌঁছে...

দেশে উন্নত এআই প্রযুক্তির অনার ৬০০ সিরিজের যাত্রা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের প্রিমিয়াম স্মার্টফোন অনার ৬০০ ৫জি...

রেড ডট অ্যাওয়ার্ড জিতলো গিগাবাইটের ৪ মডেল

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট জানিয়েছে, তাদের চারটি...

বিক্রয় ডটকম কিনে নিল ইউক্রেনীয় প্রতিষ্ঠান জিজি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অনলাইন ক্লাসিফায়েড বা কেনাবেচার বাজারে এক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি