সোমবার, জুলাই ১৩, ২০২৬
26 C
Dhaka

ভিভো ভি৪০ লাইটের সাথে আকর্ষণীয় উপহার

টেকভিশন২৪ ডেস্ক: চলতি বছরের শেষ ভি সিরিজের স্মার্টফোন নিয়ে এলো ভিভো। সাথে সুখবরও। ভি সিরিজের নতুন স্মার্টফোন ভিভো ভি৪০ লাইটের সাথে থাকছে আকর্ষণীয় উপহার। টাইটেনিয়াম সিলভার ডিজাইন, ৮০ ওয়াটের ফ্ল্যাশ চার্জ এবং ক্যামেরায় এআই অরা লাইট পোর্ট্রেট থাকছে স্মার্টফোনটিতে।

১০ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে ফার্স্ট সেলে পর্ব। এই সময়ের মধ্যে ভিভো ভি৪০ লাইট কিনলে উপহার হিসেবে থাকছে ১,৯৯৯ টাকা মূল্যের রিরো ব্র্যান্ডের ওয়্যারলেস ইয়ারফোন এল১৫ টিডব্লিউএস, পোস্ট কার্ড এবং ৪ বছরের ব্যাটারি রিপ্লেসমেন্ট সুবিধা।

ব্যাক সাইডে কুশন-কাট ডায়মন্ড শেইপের ক্যামেরা মডিউল ডিজাইন, চারপাশে মেটালিক হাই-গ্লস ফ্রেম থাকছে স্মার্টফোনটিতে। টাইটেনিয়াম সিলভার রঙের স্মার্টফোনটিতে রয়েছে এক্সক্লুসিভ কালার চেঞ্জিং প্রযুক্তি।

মাত্র আধা ঘন্টায় ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ৮০% চার্জ করেতে পারবে ভিভো ভি৪০ লাইট। সাথে রয়েছে ৪ বছরের ব্যাটারি হেলথ সুবিধা। ওভার নাইট চার্জিং প্রোটেকশনও রয়েছে স্মার্টফোনটিতে।

৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেটির রিফ্রেশ রেট ১২০ হার্জ। ১৮০০ নিটস লোকাল পিক ব্রাইটনেস, ২৪০০×১০৮০ রেজুলেশন ও ৩৯৪ পিপিআই পিক্সেল ডেনসিটির স্ক্রিনটি মূলত মাল্টি টাচ ক্যাপাসিটিভ। ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাওয়া যাবে ভিভো ভি৪০ লাইটে।

স্মার্টফোনটির পুরুত্ব মাত্র ৭.৭৯ মিলিমিটার এবং ওজন মাত্র ১৮৮ গ্রাম। তাই এটি স্লিম এবং ফ্যাশনেবল হওয়ার পাশাপাশি এক হাতে ব্যবহার উপযোগী। সাথে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর এবং ফা এবং আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স ও ওয়েট-হ্যান্ড টাচ প্রযুক্তি।

স্মার্টফোনটির ক্যামেরা এআই ইরেজ ফিচার দিয়েছে ভিভো। এতে কেবল ছবি থেকে অনাকাঙ্ক্ষিত অংশ মুছে ফেলবে তা নয়, পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিল রেখে এডিটও করে দেবে স্মার্টফোনটি। সাথে রয়েছে এআই ফটো এনহ্যান্সমেন্ট ফিচার, যা ছবিকে করবে আরও স্পষ্ট। পোর্ট্রেট ফটোগ্রাফি তোলার জন্য এতে রয়েছে ভিভোর ভি সিরিজ স্পেশাল এআই অরা লাইট।

ভিভো ভি৪০ লাইটের সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ব্যাকসাইডে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা। দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ডিভাইসটি। ৮জিবি র‍্যাম, ১২৮জিবি স্টোরেজের দাম ২৮,৯৯৯ টাকা। অন্যদিকে ৮জিবি র‍্যাম, ২৫৬জিবি স্টোরেজের স্মার্টফোনটির দাম ৩১,৯৯৯ টাকা। ভিভোর যেকোনো অথোরাইজড শোরুম এবং ইস্টোরে পাওয়া যাচ্ছে ভিভো ভি৪০ লাইট।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সর্বশেষ

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

অ্যাসেট প্রকল্পের আওতায় বিসিএসের ইবিটি কার্যক্রমের পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক : কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে  শুক্রবার...

বাংলা কিউআরে বিকাশ পেমেন্টে ১০০০০ টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক :  এবার বাংলা কিউআর-এর প্রচলন এবং ক্যাশবিহীন লেনদেনের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি