মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
27.7 C
Dhaka

সাড়া ফেললো আল্ট্রা স্টাইলিশ ভিভো ভি৪০ লাইট

টেকভিশন২৪ ডেস্ক:  চলছে ভিভোর ভি সিরিজের এ বছরের শেষ স্মার্টফোন ভিভো ভি৪০ লাইটের ফার্স্ট সেল পর্ব। আল্ট্রা স্টাইলিশ ডিজাইন, ৮০ ওয়াটের ফ্ল্যাশ চার্জ ও এআই ক্যামেরা ফিচার নিয়ে ইতোমধ্যেই সাড়া ফেলেছে নতুন এ ডিভাইসটি। সবচেয়ে বেশি নজড় কেড়েছে টাইটানিয়াম সিলভার কালারের ভিভো ভি৪০ লাইট। পাশাপাশি এমারেল্ড গ্রিন নামের আরেকটি কালারে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি। এতে রয়েছে অরা লাইট পোর্ট্রেট ও এআই ফিচার সমৃদ্ধ ক্যামেরা।

স্মার্টফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫, যার আন-তু-তু টেস্ট স্কোর ৩,৭০,০০০ এর বেশি। ড্রপ টেস্ট স্কোর ৩২ হাজার হওয়ায় হাত থেকে পড়ে গেলেও বেশ নিশ্চিন্তে থাকা যাবে। পাশাপাশি ভলিউম বাটনটি প্রেস টেস্ট স্কোর দেড় লাখ, পাওয়ার বাটন প্রেস টেস্ট স্কোর পাঁচ লাখ। এমনকি এক্সট্রিম এনভায়রনমেন্ট টেস্টেও ভালো পারফরমেন্স করেছে ভিভো ভি৪০ লাইট।

উন্নত সাউন্ড কোয়ালিটি নিশ্চিত করতে স্মার্টফোনটিতে রয়েছে ডুয়েল অডিও স্পিকারের সঙ্গে ৩০০ শতাংশ অডিও বুস্টার। পাওয়া যাচ্ছে দুটি ভ্যারিয়েন্টে: ৮ জিবি র‍্যাম + ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম ২৮,৯৯৯ টাকা, এবং ৮ জিবি র‍্যাম + ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম ৩১,৯৯৯ টাকা।

হাই-টেক লুক ও স্লিম ডিজাইনের ডিভাইসটিতে আছে মেটালিক হাই-গ্লস ফ্রেম ও স্মুদ ফিনিশ। ৮০ ওয়াট ফ্ল্যাশচার্জ প্রযুক্তি মাত্র ৩০ মিনিটে ৮০ শতাংশ পাওয়ার-আপ করবে ডিভাইসটির ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারিকে। রয়েছে ৪ বছরের ব্যাটারি হেলথের নিশ্চয়তা।

ভিভো ভি৪০ লাইটের ফ্রন্টে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, আর পেছনে আছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ২ মেগাপিক্সেল বোকেহ ক্যামেরা। এর আইপি৬৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার প্রযুক্তি ধুলো ও পানি থেকে ডিভাইসকে রাখে সুরক্ষিত।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

সর্বশেষ

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি