রবিবার, নভেম্বর ৮, ২০২৬
22.8 C
Dhaka

বিশ্বের বৃহৎ পণ্যমেলা চীনের ক্যান্টন ফেয়ারে এবারও অংশ নিচ্ছে ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশী গেøাবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন তৃতীয় বারের মত অংশ নিচ্ছে বিশ্বের সর্ববৃহৎ পণ্যমেলা হিসেবে পরিচিত ‘চায়না আমদানি ও রপ্তানি মেলা’; যা ক্যান্টন ফেয়ার নামে সারা বিশ্বে সুপরিচিত। চীনের ঐতিহ্যবাহী এবং মর্যাদাপূর্ণ এই মেলায় এবারও ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের একমাত্র প্রতিনিধিত্বকারি প্রতিষ্ঠান ওয়ালটন। চীনের গুয়াংজুতে আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ১৩৪তম শরৎকালীন চায়না ইমপোর্ট এ্যান্ড এক্সপোর্ট বা ক্যান্টন ফেয়ার। মোট তিনটি ধাপে নভেম্বরের ৪ তারিখ পর্যন্ত চলবে এই মেলা।

দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত¡াবধানে ৬৬ বছর ধরে প্রতিবছর এপ্রিল ও অক্টোবর মাসে অনুষ্ঠিত হয় এই মেগা ইভেন্ট। অক্টোবরের এই শরৎকালীন মেলার প্রথম ধাপ ১৫ তারিখ থেকে শুরু হয়ে চলবে ১৯ তারিখ পর্যন্ত। যেখানে ইলেকট্রনিক্স এন্ড হাউজহোল্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস, লাইটিং ইক্যুইপমেন্ট, ভেহিক্যালস এন্ড স্পেয়ার পার্টস, মেশিনারি এবং হার্ডওয়্যার এন্ড টুলস পণ্য প্রদর্শিত হবে। ইলেকট্রনিক্স এন্ড হাউজহোল্ড ইলেকট্রিক্যাল এ্যাপ্লায়েন্সেস ক্যাটাগরীতে অংশ নিচ্ছে ওয়ালটন। ক্যান্টন ফেয়ারের আন্তর্জাতিক প্যাভিলিয়নে স্থাপন করা হয়েছে ওয়ালটনের মেগা প্যাভিলিয়ন। ক্যান্টন ফেয়ারের প্রথম ধাপের ৫–দিনব্যাপী মেলায় প্রদর্শিত হবে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ইউরোপিয়ান এসিসি ব্র্যান্ড ও বাংলাদেশী ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন ব্র্যান্ডের আন্তর্জাতিকমানের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যসমূহ। এর মধ্যে রয়েছে বিশ্বের লেটেস্ট প্রযুক্তিতে তৈরি ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী অত্যাধুনিক ফিচারের রেফ্রিজারেটর, ভয়েস কন্ট্রোল ও ডিজিটাল ডিসপ্লে সমৃদ্ধ এয়ার কন্ডিশনার, রিচার্জেবল ফ্যান, সিলিং ফ্যানসহ বিভিন্ন হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস। ওয়ালটনের গেøাবাল বিজনেস শাখার ভাইস–প্রেসিডেন্ট এবং ক্যান্টন ফেয়ারে ওয়ালটন প্যাভিলিয়নের প্রধান সমন্বয়ক আব্দুর রউফ জানান, ক্যান্টন ফেয়ারের ইতিহাসে বাংলাদেশী কোনো ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে একমাত্র ওয়ালটনই অংশ নিয়েছে। এবছর নিয়ে মোট তিনবার বিশ্বের সর্ববৃহৎ এই পণ্য মেলায় অংশ নিচ্ছি।

এর আগে ২০১৬ ও ২০১৭ সালে ক্যান্টন ফেয়ারে অংশগ্রহণ করেছিলাম। তখন সাশ্রয়ী মূল্য এবং উচ্চমানের সর্বাধুনিক প্রযুক্তির পণ্য দিয়ে বৈশ্বিক ক্রেতাদের ব্যাপক প্রসংশা কুঁড়িয়েছে ওয়ালটন। তার প্রত্যাশা, পূর্বের মতো এবারও তারা ক্যান্টন ফেয়ারে শতভাগ সাফল্য অর্জন করবেন। ওয়ালটন রেফ্রিজারেটরের চিফ বিজনেস অফিসার (সিবিও) তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের বাজারে এখন একচেটিয়া আধিপত্য ওয়ালটনের। এবার টার্গেট– ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম সেরা গেøাবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হিসেবে ওয়ালটনকে প্রতিষ্ঠিত করা। সেই লক্ষ্য বাস্তবায়নে ইউরোপ আমেরিকাসহ বিশ্বের শীর্ষ পণ্যমেলায় অংশ নিচ্ছি আমরা। এসব মেলায় বিশ্বের সেরা মান ও ব্র্যান্ডের পণ্য নিয়েই হাজির হচ্ছে ওয়ালটন। সর্বাধুনিক প্রযুক্তি সংযোজন ঘটিয়ে উচ্চমানের পণ্য দিয়ে বিশ্বের যেকোনো ব্র্যান্ডকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আমরা।

ওয়ালটন এসির সিবিও মো. তানভীর রহমান বলেন, ক্যান্টন ফেয়ারে অংশগ্রহণ করায় শুধু ওয়ালটনেরই নয়; বিশ্ব ক্রেতাদের কাছে বাংলাদেশের ভাবমূর্তিও আরো উজ্জ্বল হচ্ছে। ক্যান্টন ফেয়ার হচ্ছে বিশ্বের শীর্ষ প্লাটফরম। বিশ্বের প্রায় প্রতিটি দেশ থেকেই ছোট–বড় মিলিয়ে কয়েক লাখ ব্যবসায়ী ও ক্রেতা আসেন এখানে। ওইসব ক্রেতাদের সঙ্গে ওয়ালটনের একটি আন্তর্জাতিক সেতুবন্ধন তৈরি হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

সর্বশেষ

ফুটবল ও প্রযুক্তির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে টেকনোলজি, ফুটবল ও...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত হলো...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি