শনিবার, আগস্ট ৮, ২০২৬
28 C
Dhaka

বিশ্বকাপ জিতলে সব ক্রিকেটারকে বিএমডব্লিউ দেবে “নগদ”

টেকভিশন২৪ ডেস্ক: পেমেন্ট ক্যাম্পেইনে বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়ে হইচই ফেলে দেওয়া মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ এবার ১৫টি বিএমডব্লিউ গাড়ি উপহার দেওয়ার ঘোষণা নিয়েছে। চলমান বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল যদি চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে দলের প্রত্যেক খেলোয়াড়কে এই উপহার দেওয়া হবে।

নগদ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ জিতলে সেটি হবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম সেরা অর্জন। এমন বিশেষ অর্জনকে উদযাপন করতে তখন সব দলের প্রত্যেক খেলোয়াড়কে একটি করে বিএমডব্লিউ উপহার দেব আমরা।”

বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক আগে থেকেই নানাভাবে কাজ করে আসছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং হাল আমলের মেহেদী হাসান মিরাজ এই প্রতিষ্ঠানটির ব্র্যান্ডের হয়ে কাজ করছেন। এবার জাতীয় দলের সকল ক্রিকেটারের জন্য বিশেষ উপহারের ঘোষণা দিয়ে তাদের উৎসব আরও বাড়ানোর চেষ্টা করছে নগদ।

সম্প্রতি সাকিব-তামিমের একটি যৌথ ভিডিও কনটেন্ট প্রকাশ করেছে নগদ। ক্রিকেট বিশ্বকাপ একেবারে দুয়ারে দাঁড়িয়ে গত মঙ্গলবার প্রকাশ হয়েছে এই ভিডিওটি। অনলাইনে ও অফলাইনে এখন এই কনটেন্ট নিয়েই চলছে বিস্তর আলোচনা।

কনটেন্টটির মাধ্যমে স্বপ্ন আর সাহস নিয়ে বাংলাদেশের জন্য আবারো আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন সাকিব আর তামিম। ভিডিওর এক পর্যায়ে সাবিক-তামিম তাদের সুখের স্মৃতি তুলে ধরেন। আর শেষে এসে দুজনে এক হয়ে যান বিশ্বকাপে বাংলাদেশকে গৌরবান্বিত করার জন্য। সারা দেশকে তারা আহ্বান জানান ‘এক’ হয়ে আরেকবার গর্জে ওঠার জন্য।

এই ভিডিওটির জন্য সাকিব ও তামিমকে এক করার পেছনের কথা বলতে গিয়ে নগদের প্রতিষ্ঠাতা তানভীর এ মিশুক বলেন, দেশকে প্রতিনিধিত্ব করা জাতীয় দলের সাথে থাকতে চান তিনি সবসময়। আর এই চাওয়া থেকেই তিনি ঘোষণা দেন, “বাংলাদেশ দল যদি বিশ্বকাপ জেতে, স্কোয়াডের ১৫ সদস্যের সবাইকে একটি করে বিএমডব্লিউ দেবে নগদ। কারণ আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সব ক্রিকেটার দলকে চ্যাম্পিয়ন করার জন্যই খেলবেন। পেছনে কী হয়েছে বা না হয়েছে, এসব ভুলে সবাই এখন মাঠের খেলায় মন দেবেন বলে আমার বিশ্বাস। আমি আশা করি, সবাই এখন মাঠে নিজেদের শতভাগ উজাড় করে দিয়ে চ্যাম্পিয়ন হয়ে ফেরার জন্যই খেলবে।”

এর আগে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে বহু বছর পর এক ফ্রেমে আনতে পারার পেছনের কথা বলতে গিয়ে তানভীর এ মিশুক বলেন, “সাকিব তামিমকে একসাথে আনার চিন্তাটা এসেছে স্বপ্ন এবং সাহস থেকে। সাকিব তামিমকে আমরা সবসময় মাঠেই দেখেছি একসাথে। একসাথে বাংলাদেশের হয়ে অনেক খেলা জিতিয়েছেন তারা। আমার ইচ্ছা ছিল যে তাদের যদি মাঠের বাইরেও একসাথে দেখা যায়, তাহলে চমৎকার হয়! এটা হয়তো এর আগে কেউ চেষ্টা করেননি। দুজনকে একসাথে কিভাবে এনেছি? সেই স্বপ্নটা থেকে সাহসটা করেছি। আমি বিশ্বাস করি ১৭ কোটি মানুষ চায় সাকিব তামিম একসাথে থাকুক, একসাথে খেলুক, একসাথে জয় নিয়ে আসুক।”

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

সর্বশেষ

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি