সোমবার, জুন ৮, ২০২৬
27.3 C
Dhaka

মেটাকোর সাবকম লিমিটেডকে লাইসেন্স হস্তান্তর করেছে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সরকার বেসরকারি খাতের তিনটি প্রতিষ্ঠানকে সমুদ্রের তলদেশে সাবমেরিন কেব্‌ল বসানোর লাইসেন্স প্রদান করছে। এরই ধারাবাহিকতায় ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মেটাকোর সাবকম লিমিটেডের কাছে সাবমেরিন কেব্‌ল লাইসেন্স হস্তান্তর করেছে। ফলে মেটাকোর এখন থেকে ইন্টারনেট যোগাযোগের জন্য সমুদ্রের তলদেশে ফাইবার অপটিক তার বসিয়ে নেটওয়ার্ক তৈরি করতে পারবে।

বিটিআরসি কার্যালয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার মেটাকোর সাবকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুনায়েদের কাছে লাইসেন্স হস্তান্তর করেন। এ সময়ে সংসদ সদস্য ও মেটাকোরের ভাইস চেয়ারম্যান রেজওয়ান আহমেদ তৌফিক, মেটাকোরের পরিচালক মোহাম্মদ আমিনুল হাকিম, বিটিআরসির লিগ্যাল ও লাইসেন্স বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন, মহাপরিচালক আশীষ কুমার কুন্ডু, লাইসেন্স বিভাগের পরিচালক মো. নূরন্নবী উপস্থিত ছিলেন।

লাইসেন্স দেওয়ার সময় শ্যাম সুন্দর সিকদার লাইসেন্সিং গাইডলাইনের সব নিয়ম পালন করে সামনের কাজগুলো দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে বিটিআরসির পক্ষ থেকে সব রকমের সাহায্য ও সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

মেটাকোর সাবকম লিমিটেড -এর পরিচালক মোহাম্মদ আমিনুল হাকিম টেকভিশন২৪ কে বলেন, এই লাইসেন্স গ্রহনের পর থেকে অন্তত ৩ থেকে ৪ মাস সময় লাগবে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়ামের সাথে চুক্তিবদ্ধ হতে। কনসোর্টিয়ামের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হওয়ার পরেই আমাদের কাজ শুরু হয়ে ৩-৪ বছরের মতো সময় লাগবে বলে জানানা জনাব হাকিম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৬০০ থেকে ১ হাজার কোটি টাকা খরচ হবে। এবং কনসোর্টিয়ামের সাথে চুক্তিবদ্ধ বিদেশি কোম্পানিকে শুরুতে ৩০০ থেকে ৪০০ কোটি টাকা দিয়ে হবে।

হাকিম আরো বলেন, সরকারের বেঁধে দেয়া ৪৮ মাস সময়ের মধ্যে কাজ শেষ করতে আমরা ইতোমধ্যে ভারত, সিঙ্গাপুর সহ কয়েকটি দেশের কিছু কোম্পানির সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছি। আশা করছি আগামী ২-৩ মাসের মধ্যে আমাদের কনসোর্টিয়ামের কাজ শেষ হয়ে যাবে, এবং ২০২৩ সালের দিকে মূল কাজ শুরু হয়ে যাবে।

সরকার বিডিং পদ্ধতিতে সাবমেরিন কেব্‌ল লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিলে গত ১০ মে আবেদন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত মোট ৬টি প্রতিষ্ঠান লাইসেন্সের জন্য আবেদন করে। কারিগরি ও অন্যান্য সক্ষমতা বিবেচনা করে মোট তিনটি প্রতিষ্ঠানকে সাবমেরিন কেব্‌ল লাইসেন্স প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। সামিট কমিউনিকেশনস লিমিটেড ও সিডিনেট কমিউনিকেশনস লিমিটেড সহ এই ৩টি প্রতিষ্ঠানকে লাইসেন্স প্রদান করা হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি