রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
27 C
Dhaka

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস বাজারে আনুষ্ঠানিকভাবে ফিরছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। আগামী ৮ জুন থেকে দেশটিতে তাদের ভোক্তা পণ্য ব্যবসা পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

স্থানীয় পরিবেশক ডিএক্স গ্রুপের মাধ্যমে হুয়াওয়ে ফ্ল্যাগশিপ স্মার্টফোন, ট্যাবলেট, স্মার্টওয়াচ, অডিও ডিভাইসসহ বিভিন্ন স্মার্ট পণ্য বাজারজাত করবে। প্রাথমিকভাবে ঢাকা ও দেশের অন্যান্য প্রধান শহরের শীর্ষ খুচরা বিক্রেতা এবং ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। কোম্পানির দাবি, অফিশিয়াল ওয়ারেন্টি ও আসল যন্ত্রাংশের সুবিধাও নিশ্চিত করা হবে।

হুয়াওয়ে ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) প্রয়োজনীয় অনুমোদনসহ সব ধরনের নিয়মগত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পুনরায় যাত্রা শুরুর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি তাদের নতুন কনজ্যুমার ডিভাইসের বিস্তৃত পোর্টফোলিও উন্মোচন করবে।

প্রাথমিক পণ্যের তালিকায় রয়েছে হুয়াওয়ে মেট ৮০ প্রো, মেট এক্স৭ ফোল্ডেবল স্মার্টফোন, নোভা ১৫ ম্যাক্স, মেটপ্যাড ১১.৫ ট্যাবলেট, ওয়াচ ফিট ৫ সিরিজ, ফ্রিবাডস ওয়্যারলেস ইয়ারবাডস এবং ফ্রিক্লিপ ওপেন-ইয়ার অডিও ডিভাইস। প্রতিষ্ঠানটি মূলত প্রিমিয়াম ও আপার মিড-রেঞ্জ গ্রাহকদের লক্ষ্য করে বাজারে ফিরছে।

একসময় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ছিল হুয়াওয়ে। তবে ২০১৯ সালে মার্কিন নিষেধাজ্ঞার কারণে গুগল মোবাইল সার্ভিসেসের সুবিধা হারায় প্রতিষ্ঠানটি। ফলে গুগল প্লে স্টোর ও বিভিন্ন জনপ্রিয় গুগল অ্যাপ ব্যবহার সীমিত হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারের পাশাপাশি বাংলাদেশেও তাদের স্মার্টফোন ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে ২০২১ সালের পর দেশটিতে হুয়াওয়ের অফিশিয়াল স্মার্টফোন কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়।

প্রতিষ্ঠানটি এখন নিজেদের অ্যাপগ্যালারি ও হুয়াওয়ে মোবাইল সার্ভিসেস (এইচএমএস) ইকোসিস্টেমকে কেন্দ্র করে নতুনভাবে বাজারে ফিরছে। প্রয়োজনীয় অধিকাংশ অ্যাপ ও সেবা বর্তমানে অ্যাপগ্যালারিতে পাওয়া যায় এবং অনুপস্থিত অ্যাপ ব্যবহারের জন্য বিকল্প ব্যবস্থাও রয়েছে।

জানা গেছে, পর্যায়ক্রমে দেশজুড়ে হুয়াওয়ের খুচরা বিক্রয় নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে। শুরুতে গ্যাজেট অ্যান্ড গিয়ার, সুমাশ টেক, দারাজ ও পিকাবুসহ প্রধান বিক্রয় অংশীদারদের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে।

খাতসংশ্লিষ্টদের মতে, হুয়াওয়ের প্রত্যাবর্তন দেশের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা আরও বাড়াবে। বর্তমানে এই বাজারে স্যামসাং, শাওমি, অপো, ভিভো ও অনার শক্ত অবস্থানে রয়েছে।

এদিকে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে বাংলাদেশে স্থানীয়ভাবে ডিভাইস সংযোজনের সম্ভাবনাও বিবেচনা করছে। এমন উদ্যোগ বাস্তবায়িত হলে উৎপাদন ব্যয় কমার পাশাপাশি দেশের ইলেকট্রনিকস উৎপাদন শিল্পও নতুন গতি পেতে পারে।

উল্লেখ্য, কনজ্যুমার ডিভাইস ব্যবসা সীমিত থাকলেও গত কয়েক বছর ধরে টেলিকম নেটওয়ার্ক অবকাঠামো, ক্লাউড সেবা, ডেটা সেন্টার এবং ডিজিটাল রূপান্তর প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে শক্তিশালী উপস্থিতি ধরে রেখেছে হুয়াওয়ে।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি