রবিবার, জুলাই ১৯, ২০২৬
26.8 C
Dhaka

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম আন্তর্জাতিক পরিসরে আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন দেশের অন্যতম মাইক্রোটিক সার্টিফায়েড ট্রেইনার তিতাস সরকার। সম্প্রতি চীনে অনুষ্ঠিত একটি মাইক্রোটিক প্রশিক্ষণ সেশন তিনি সফলভাবে পরিচালনা করেছেন, যেখানে স্থানীয় নেটওয়ার্কিং পেশাজীবী ও প্রযুক্তিপ্রেমীরা অংশগ্রহণ করেন।

তিতাস সরকার বাংলাদেশভিত্তিক আইটি প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং প্রতিষ্ঠান টিসফট আইটি’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। তিনি মাইক্রোটিক-এর সবগুলো (১০টি) আন্তর্জাতিক সার্টিফিকেশন অর্জন করেছেন এবং এ পর্যন্ত বাংলাদেশসহ ভারত, নেপাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় দুই হাজারের বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছেন। তাঁর এই অর্জনের তালিকায় এবার যুক্ত হলো প্রযুক্তির অন্যতম পরাশক্তি চীন।

প্রশিক্ষণ সেশন প্রসঙ্গে তিতাস সরকার বলেন, “নেটওয়ার্কিং জ্ঞানের কোনো সীমানা নেই। বাংলাদেশের একজন প্রশিক্ষক হিসেবে আন্তর্জাতিক মঞ্চে আমাদের দক্ষতা তুলে ধরতে পারাটা শুধু আমার একার নয়, পুরো দেশের জন্যই গর্বের বিষয়। আমার লক্ষ্য হলো প্রযুক্তিনির্ভর এই জ্ঞান যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়া।”

সেশনটিতে মাইক্রোটিক রাউটারওএস, নেটওয়ার্ক নিরাপত্তা ও আধুনিক নেটওয়ার্কিং কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া চীনের মাইক্রোটিক কমিউনিটি ও সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে ভবিষ্যতে এই অঞ্চলে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের পথও তৈরি হয়েছে বলে তিনি জানান।

দেশীয় প্রযুক্তি খাতের সঙ্গে সংশ্লিষ্টরা মনে করছেন, তিতাস সরকারের এই সাফল্য বাংলাদেশের তরুণ প্রযুক্তিপ্রেমী ও নেটওয়ার্কিং পেশাজীবীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং আন্তর্জাতিক পরিসরে দেশের আইটি সক্ষমতার ইতিবাচক বার্তা পৌঁছে দেবে।

উল্লেখ্য, তিতাস সরকার দীর্ঘদিন ধরে বাংলা ভাষায় নেটওয়ার্কিং শিক্ষাকে সহজবোধ্য করে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তাঁর লেখা “মাইক্রোটিক রাউটার নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি” বইটি ইতোমধ্যে পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

ফেসবুক-মেসেঞ্জার হঠাৎ ডাউন!

টেকভিশন২৪ ডেস্ক: হঠাৎ করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি