শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
27 C
Dhaka

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের জন্য ফিফা বিশ্বকাপ ২০২৬ আরও কাছাকাছি নিয়ে আসছে। যেকোনো মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যবহারকারী দর্শকরা বায়োস্কোপ+–এ বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে পারবেন।

১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলমান এই টুর্নামেন্টটি বায়োস্কোপ+ ছাড়াও মাইজিপি এবং স্কিটো অ্যাপের মাধ্যমেও দেখা যাবে। ফলে গ্রাহকরা নিরবচ্ছিন্ন স্ট্রিমিং অভিজ্ঞতার মাধ্যমে প্রতিটি মুহূর্তের সাথেই যুক্ত থাকতে পারবেন।

দর্শন অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে গ্রামীণফোন গ্রাহককেন্দ্রিক বিশেষ অফার চালু করেছে, যা গ্রামীণফোন ও স্কিটো ব্যবহারকারীদের জন্য আলাদাভাবে ডিজাইন করা হয়েছে। এসব অফার সাশ্রয়ী ও সুবিধাজনক, যাতে ভক্তরা কোনো গোল, উদযাপন বা নির্ধারণী মুহূর্ত মিস না করেন।

সীমিত সময়ের অফারের আওতায় গ্রাহকরা দেশের নাম্বার ১ ইন্টারনেট নেটওয়ার্কে মাত্র ৯৭ টাকায় ফিফা বিশ্বকাপ ২০২৬ উপভোগ করতে পারবেন। অফারটি পেতে গ্রাহকরা ভিজিট করতে পারেন: লিঙ্ক।   

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন,“ফুটবল আমাদের গ্রাহকদের কাছে শুধু একটি খেলা নয়; এটি এমন এক অনুভূতির নাম, যা পরিবার বা সমাজের গণ্ডি ছাপিয়ে মানুষের মধ্যে বন্ধন গড়ে তোলে। নির্ভরযোগ্য নেটওয়ার্ক এবং কার্যকর ও আকর্ষণীয় অভিজ্ঞতার সমন্বয়ে গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইলকে আরও সমৃদ্ধ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন; এ উদ্যোগটিও এরই প্রতিফলন। আমাদের লক্ষ্য একটাই – গ্রাহকরা যেন খুব সহজে, নিরবচ্ছিন্নভাবে প্রতিটি ম্যাচ দারুণভাবে উপভোগ করতে পারেন। আর তাই বায়োস্কোপ+, মাইজিপি ও স্কিটো অ্যাপের মাধ্যমে আমরা বিশ্বকাপের পুরো আমেজকে সরাসরি পৌঁছে দিচ্ছি সবার হাতের মুঠোয়।”

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি