মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
33 C
Dhaka

ওয়ালটনের মেকানিক্যাল কিবোর্ড, ই-প্লাজায় বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: নতুন দুই মডেলের মেকানিক্যাল কিবোর্ড এনেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। যার মডেল কেএমজিরোটু (KM02) এবং কেএমজিরোথ্রি (KM03)। সাশ্রয়ী মূল্যের দ্রুতগতির এই কিবোর্ড যেমন টেকসই, তেমনই দেখতে আকর্ষণীয়। অনলাইনের ই-প্লাজা (eplaza.waltonbd.com) থেকে ক্রয়ের ক্ষেত্রে নতুন মেকানিক্যাল কিবোর্ডসহ সব মডেলের ওয়ালটন কিবোর্ড এবং কিবোর্ড-মাউস কম্বোতে রয়েছে বিশেষ ডিসকাউন্ট।

ওয়ালটন কম্পিউটার বিভাগ সূত্রে জানা গেছে, নতুন আসা কেএমজিরোটু (KM02) এবং কেএমজিরোথ্রি (KM03) মডেলের মেকানিক্যাল কিবোর্ডের মূল্য যথাক্রমে ২,০৫০ এবং ২,২৫০ টাকা। ই-প্লাজা থেকে ক্রয়ের ক্ষেত্রে এই দুই মডেলের দাম পড়বে মাত্র ১,৭৪২ এবং ১,৯১২ টাকা।

এছাড়াও নতুন-পুরাতন মিলিয়ে আরো অন্তত ৩০ মডেলের কিবোর্ড এবং কিবোর্ড-মাউস কম্বো রয়েছে ওয়ালটনের। এগুলোর দাম ২৭৫ টাকা থেকে ২,৩৫০ টাকার মধ্যে। সব মডেলের কিবোর্ড এবং কিবোর্ড-মাউস কম্বো বিশেষ মূল্যছাড়ে ই-প্লাজা থেকে কিনতে পারছেন গ্রাহক।

কেএমজিরোটু (KM02) এবং কেএমজিরোথ্রি (KM03) মডেলের মেকানিক্যাল কিবোর্ড এসেছে ব্ল্যাক এবং গ্রে রঙে। এই কিবোর্ডের নেট ওজন মাত্র ৬৫০ গ্রাম। প্রতিটি কিবোর্ডে রয়েছে ১০৪টি কি বা বাটন। যার মধ্যে ২৫টি কি এন্টি-ঘোস্ট। অর্থাৎ ২৫টি কি একসাথে প্রেস করে কমান্ড করা যাবে। নানান রঙের ব্যাকলাইট থাকায় ওয়ালটনের মেকানিক্যাল কিবোর্ড দেখতে অত্যন্ত সুদৃশ্য। দীর্ঘস্থায়ী ও টেকসই এই কিবোর্ডের বাটন লাইফ ৫০ মিলিয়ন বা ৫ কোটি।

এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ইউএস লেআউট, ইউএসবি ইন্টারফেস, মেকানিক্যাল এক্সিস বাটন, ব্লু সুইচ, ১.৫ মিটার ক্যাবল ইত্যাদি।

এছাড়া ওয়ালটনের রয়েছে বিভিন্ন মডেলের আরজিবি গেমিং, স্ট্যান্ডার্ড ওয়্যারলেস ও ওয়্যারড কিবোর্ড এবং কিবোর্ড-মাউস কম্বো। ওয়ালটনের এসব কিবোর্ডে স্ট্যান্ডার্ড ইংরেজির পাশাপাশি বাংলা ফন্ট থাকায় বাংলা ভাষাভাষী যে কেউ অনায়াসেই ব্যবহার করতে পারেন। ওয়ালটনের কিবোর্ড সব ধরনের ইউএসবিযুক্ত ডিভাইস সাপোর্ট করে।

ওয়ালটন কিবোর্ডে গ্রাহকরা ৬ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি