বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
28.3 C
Dhaka

ট্যাপ এ অ্যাড মানি ও ফান্ড ট্রান্সফার সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ট্রাস্ট আজিয়াটা পে বা ট্যাপ এবং সোনালী ব্যাংকের মধ্যে আন্তঃলেনদেন সেবা চালু হলো।

এখন থেকে ট্যাপ গ্রাহকরা ব্যাংকে না গিয়ে ঘরে বসে সোনালী ব্যাংক এর অ্যাকাউন্ট থেকে অ্যাড মানি এবং ট্যাপ অ্যাকাউন্ট থেকে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আর্থিক লেনদেন সহজ ও সাশ্রয়ী করতে গ্রাহকরাদের জন্য বিশেষ এ সেবা নিয়ে এসেছে ট্যাপ।

গ্রাহকরা ট্যাপ অ্যাপে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট যোগ করলে কোন ধরণের চার্জ ছাড়াই অ্যাড মানি করা যাবে।

এ সেবা উপভোগ করার জন্য ট্যাপ অ্যাপে গিয়ে অ্যাড মানি বা ফান্ড ট্রান্সফার অপশনে প্রবেশ করতে হবে। অ্যাকাউন্ট হোল্ডারের নাম ও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে লিঙ্ক করে কনফার্ম পেমেন্ট করলেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

এ বিষয়ে ট্যাপ’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দেওয়ান নাজমুল হাসান বলেন, এই সার্ভিসের ফলে ‘ট্যাপ’ ও সোনালী ব্যাংকের গ্রাহকদের আন্তঃলেনদেনে সময় ও অর্থ দুই-ই বাঁচবে। একই সাথে গ্রাহকদের লেনদেন প্রক্রিয়াও ঝামেলাহীন ও ঝুঁকিমুক্ত হবে।

তিনি বলেন, গ্রাহকরা ব্যাংক থেকে যে কোনো ‘ট্যাপ’ অ্যাকাউন্টে দৈনিক সর্বোচ্চ ৫০ হাজার ও মাসে তিন লাখ টাকা পর্যন্ত অ্যাড মানি বা ফান্ড ট্রান্সফার করতে পারবেন।

সোনালী ব্যাংক ছাড়াও ট্যাপ এর গ্রাহকরা বর্তমানে ট্রাস্ট ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, মাস্টারকার্ড ও ভিসা কার্ড থেকে তাদের ওয়ালেটে অ্যাড মানি ও ফান্ড ট্রান্সফার করতে পারছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি