শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
27 C
Dhaka

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের নামে ফিশিং আক্রমণ চালানোর ঘটনা শনাক্ত করেছে গ্লোবাল সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। গবেষকদের মতে, সাইবার অপরাধীরা গুগল, মেটা, অ্যাপল, কোকা-কোলা ও ভলভোর মতো পরিচিত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ভুয়া নিয়োগ-সংক্রান্ত ইমেইল পাঠাচ্ছে, যার উদ্দেশ্য ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্টের লগইন তথ্য চুরি করা।

ক্যাসপারস্কি জানিয়েছে, হামলাকারীরা গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্মের বৈধ সুবিধা ব্যবহার করে noreply@appsheet.com ঠিকানা থেকে ইমেইল পাঠায়। ফলে এসব বার্তা অনেক ক্ষেত্রেই বিশ্বাসযোগ্য মনে হয় এবং প্রচলিত নিরাপত্তা ফিল্টার এড়িয়ে যেতে পারে। এসব ইমেইলে ব্যবহারকারীদের ভুয়া ওয়েবসাইটে প্রবেশ করতে উৎসাহিত করা হয়, যেখানে ব্যক্তিগত তথ্য, গুগল অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্টের লগইন তথ্য সংগ্রহ করা হয়। কিছু ক্ষেত্রে কোনো লিংক ছাড়াই প্রথমে কথোপকথন শুরু করে ব্যবহারকারীর আস্থা অর্জনের চেষ্টা করা হয়।

ক্যাসপারস্কির পর্যবেক্ষণে দেখা গেছে, যেহেতু ইমেইলগুলো গুগলের নিজস্ব অবকাঠামো থেকে পাঠানো হয়, তাই সেগুলো অনেক সময় প্রচলিত ইমেইল নিরাপত্তা যাচাই ব্যবস্থা যেমন- এসপিএফ, ডিকিম এবং ডিমার্ক অতিক্রম করে যায়। এছাড়া অ্যাপশিটের স্বয়ংক্রিয় বার্তা পাঠানোর সুবিধা ব্যবহার করে এসএমএসের মাধ্যমেও ফিশিং বার্তা ছড়ানো সম্ভব।

এ ধরনের সুবিধা ব্যবহারের জন্য হামলাকারীদের শুধু একটি অর্থপ্রদত্ত অ্যাপশিট সাবস্ক্রিপশনই প্রয়োজন হয় বলে জানিয়েছে ক্যাসপারস্কি।

ক্যাসপারস্কির সিনিয়র স্প্যাম বিশ্লেষক আনা লাজারিচেভা বলেন, “বৈধ ও জনপ্রিয় অনলাইন সেবাগুলোও কখনো কখনো সাইবার অপরাধীদের হাতিয়ার হয়ে উঠতে পারে। আগে আমরা গুগল ফর্মস ও গুগল টাস্কস ব্যবহার করে পরিচালিত ফিশিং প্রচারণা দেখেছি, আর এখন একই ধরনের কাজে অ্যাপশিট ব্যবহার করা হচ্ছে। তাই কোনো বার্তা বিশ্বস্ত ডোমেইন থেকে এলেও তা যাচাই করা জরুরি।”

ব্যবহারকারীদের জন্য ক্যাসপারস্কির পরামর্শ হলো, চাকরি সংক্রান্ত অপ্রত্যাশিত ইমেইল বা বার্তা পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট বা যোগাযোগ মাধ্যমের মাধ্যমে তা যাচাই করা, অপরিচিত লিংকে ক্লিক না করা এবং নির্ভরযোগ্য নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার করা। প্রতিষ্ঠানগুলোর জন্যও উন্নত ইমেইল নিরাপত্তা ব্যবস্থা চালু রাখতে ক্যাসপারস্কি মেইল গেটওয়ে এবং ক্যাসপারস্কি প্রিমিয়াম এর মাধ্যমে কর্মীদের নিয়মিত ফিশিং-সচেতনতা প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দিয়েছে ক্যাসপারস্কি।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি