মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
26 C
Dhaka

বাজেটের ভেতর সর্বাধুনিক স্মার্টফোন   

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের পছন্দ, ফিচার এবং বাজেটের বিবেচনায় দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাংয়ের রয়েছে বিস্তৃত পরিসরের স্মার্টফোন। যারা সাশ্রয়ী মূল্যে অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত স্মার্টফোন কিনতে আগ্রহী, তাদের জন্য স্যামসাং সম্প্রতি নিয়ে এসেছে তাদের ‘এম’ সিরিজের স্মার্টফোনগুলো। অসাধারণ ক্যামেরার সাথে উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য এম সিরিজের ফোনগুলোতে রয়েছে ঝকঝকে ডিসপ্লে এবং ফাস্ট-চার্জিং, অধিক স্টোরেজ ইত্যাদির মতো সময়োচিত ফিচার। স্যামসাং গ্যালাক্সি এম০২এস স্যামসাংয়ের এম সিরিজের সর্বশেষ সংযোজন, যা দাম অনুযায়ী আকর্ষণীয় ফিচারের জন্য ইতিমধ্যে বাজারে আলোড়ন সৃষ্টি করেছে। 

প্রথম দেখায় গ্যালাক্সি এম০২এস এর নান্দনিক ডিজাইন ও প্রিমিয়াম লুক নজর কাড়বে যেকোন মানুষের। ডিভাইসটি সহজে ধরে রাখার জন্য গ্লসি ফিনিশের সাথে এর রয়েছে থ্রিডি কার্ভড এজ। ৬.৫ ইঞ্চির এইচডি+ ইনফিনিটি ভি ডিসপ্লে (৭২০ x ১৬০০) ২০:৯ রেশিও’র স্ক্রিনে যেকোন বস্তু আরও স্পষ্টভাবে দেখা যাবে, যা চোখে দিবে স্বস্তি। গ্যালাক্সি এম০২এস ১৩ মেগা পিক্সেলের (এফ ২.২) প্রাইমারি ক্যামেরা, ২ মেগা পিক্সেলের (এফ ২.৪) ডেপথ ক্যামেরা ও ২ মেগা পিক্সেলের (এফ ২.৪) ম্যাক্রো ক্যামেরার ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। আকর্ষণীয় সেলফি তোলার জন্য হ্যান্ডসেটটিতে রয়েছে ৫ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পছন্দমতো বিষয়বস্তুকে আরও সঠিকভাবে ফোকাস করে ফুটিয়ে তোলার জন্য ব্যবহারকারীরা ডেপথ-অফ-ফিল্ড সামঞ্জস্য করতে পারবেন।

হালের স্মার্টফোন ব্যবহারকারী, বিশেষ করে তরুণদের মাঝে একটি জনপ্রিয় ট্রেন্ড হচ্ছে নিত্যদিনের আনন্দের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করা। এই ফোনটির ট্রিপল ক্যামেরা সেটআপ এই চাহিদা পূরণে এবং আমাদের সুন্দর মুহূর্তগুলো ভার্চুয়াল গ্যালারীতে সুনিপুণভাবে বন্দি করতে সক্ষম।  

দুর্দান্ত পারফরমেন্সের জন্য গ্যালাক্সি এম০২এস -এ রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ অক্টা কোর ১.৮ গিগাহার্টজ প্রসেসর। অ্যাড্রেনো ৫০৬ জিপিইউ থাকায় গ্যালাক্সি এম০২এস-এ সাধারন ওয়েব ব্রাউজিং এবং মিউজিক শোনা থেকে শুরু করে পাবজি’র মতো গেম খেলতে ব্যবহারকারীরা হতাশ হবেন না। বাজারে স্মার্টফোনটির ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি রমের (৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যায়) একটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে।

স্মার্টফোনের ক্রমবর্ধমান বিস্তৃত ব্যবহারের ফলে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী ব্যাটারির প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। এখন আমাদের হাতের নাগালে এতো বেশি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ে যে ভালো ব্যাটারির ফোন ছাড়া সারাদিন কর্মক্ষম থাকা কঠিন হয়ে পড়ে। গ্যালাক্সি এম০২এস এর ১৫ ওয়াট ফাস্ট চার্জারের সাথে ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহারকারীকে হ্যান্ডসেটের ব্যাটারি ব্যাকআপ নিয়ে দুশ্চিন্তামুক্ত রাখে। যাদের অনেক মানুষের সাথে যোগাযোগ করতে হয়, সেসব ব্যস্ত মানুষদের জন্য স্মার্টফোনটিতে দু’টি সিম স্লট ও একটি এসডি কার্ড স্লট রয়েছে।

এছাড়াও, যে সকল ফিচার গ্যালাক্সি এম০২এস কে সকলের পছন্দের ফোনে পরিণত করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে – এর ডলবি অ্যাটমস ফিচার, যা ব্যবহারকারীদের অডিও অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে; মজাদার পার্সনালাইজড ইমোজি তৈরির জন্য স্মার্টফোনটিতে রয়েছে এআর ইমোজি; গেমিংয়ে সেরা অভিজ্ঞতা প্রদানে মেশিন লার্নিংয়ের সাথে গেম লঞ্চার এবং গেমিংয়ের সময় আরও অংশগ্রহণমূলক কথোপকথনের জন্য রয়েছে প্রি-বিল্ট ডিসকর্ড।

গ্রাহকদের সুবিধার্থে স্যামসাং একটি প্রমোশনাল ক্যাম্পেইনের আয়োজন করেছে, যার আওতায় ১১,৯৯৯ টাকা (আসল মূল্য ১২,৯৯৯ টাকা) বাজারদরে স্মার্টফোনটি কেনা যাবে। গ্যালাক্সি এম০২এস এর সামগ্রিক পারফরমেন্স এবং আউটলুকের সাথে এই অফার ফোনটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

কালো, নীল ও লাল – এই তিনটি ভিন্ন রঙে সারাদেশের স্যামসাং ব্র্যান্ড আউটলেটে পাওয়া যাচ্ছে।  

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের দক্ষ মানবসম্পদ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি