বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
33 C
Dhaka

নগদ গ্রাহকদের নিয়ে অনুষ্ঠিত ‘ভালোবাসার কত রূপ’, ব্যাপক সাড়া

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হয়ে গেছে ফাগুন। বিশ্ব ভালোবাস দিবস সামনে রেখে গ্রাহক ও তারকাদের নিয়ে নগদ লিমিটেড আয়োজন করেছে দারুণ এক অনুষ্ঠানের। ‘ভালোবাসার কত রূপ’এই অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে লাইভে অংশ নিয়ে কুইজ খেলে পুরস্কার জিতেছেন গ্রাহকেরা। পাশাপাশি পছন্দের তারকার সঙ্গে দিয়েছেন প্রাণবন্ত আড্ডা।

‘ভালোবাসার কত রূপ’ অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম দিনে সংগীত শিল্পী রায়েফ আল হাসান রাফা ও অভিনেত্রী নুসরাত ফারিয়া অংশগ্রহণ করেন। দ্বিতীয় দিনে সংগীত শিল্পী শাফিন আহমেদ, অভিনেত্রী সোহানা সাবা, মডেল ও অভিনেতা নিরব, ইউটিউবার তৌহিদ হোসেন আফ্রিদি, শিল্পী পূজা ও তানজীব সারোয়ার লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দুটি অনুষ্ঠানই সঞ্চালনা করেন মনজু আহমেদ।

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে চলছে নগদ-এর বিশেষ ক্যাম্পেইন, বিভিন্ন ধরনের কেনাকাটায় নগদ পেমেন্টে থাকছে ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। আর দিনে সর্বোচ্চ পেমেন্টকারী গ্রাহক পাচ্ছেন ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমানের কাপল টিকিট। এ ছাড়া লাইভ আড্ডায় অংশ নিয়ে ছিল কুইজের সঠিক উত্তর দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ-এর টিকিট জিতে নেওয়ার সুযোগ।

অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমন্ত্রিত অতিথিরা তাঁদের কর্মব্যস্ততার কথা দর্শক ও শুভানুধ্যায়ীদের কাছে তুলে ধরেন। এ সময় রাজধানী ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয় থাকা গ্রাহকেরাও অংশ নিতে পেরেছেন তাদের পছন্দের তারকাদের সাথে।

ব্যতিক্রমধর্মী আয়োজনে রাজধানীর বেশকিছু জায়গা থেকে গ্রাহকেরা এই লাইভে অংশ নেন। গুলশানের সিক্রেট রেসিপি, বেইলি রোডের ম্যাডশেফ, উত্তরার রাইস এন্ড নুডলস, ওয়ারীর গ্র্যান্ড দরবার, মিরপুরের দ্য ফুড কোম্পানি এবং ধানমন্ডির ক্রিমসন কাপ থেকে গ্রাহকেরা লাইভ এই আড্ডায় অংশ নেন। দুই দিনে কুইজে অংশ নিয়ে মোট ৪৮ জন গ্রাহক জিতে নেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ-এর টিকিট।

ব্যতিক্রমধর্মী আয়োজন বিষয়ে নগদ-এর চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) মো. সিহাব উদ্দিন চৌধুরী বলেন, ‘নগদ শুরু থেকেই ব্যতিক্রম। মানুষের মধ্যে ফাগুনের রং ছড়িয়ে দিতে ও বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছার অংশ হিসেবে আমাদের এই আয়োজন। আমরা মনে করি আমাদের পথচলার সারথী আমাদের গ্রাহক। তাই আমরা তাদের সাথে এমন চমৎকার দুটি আয়োজন করেছি।’

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি