সোমবার, মে ২৫, ২০২৬
25 C
Dhaka

ধামাকাশপিং চালু করেছে সিওডি সুবিধা

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম ধামাকাশপিং ডটকম (dhamakashopping.com) চালু করেছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা। এখন থেকে ধামাকাশপিংয়ের ক্রেতারা পণ্য কিনে ডেরিভারির সময় মূল্য পরিশোধ করতে পারবেন।

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় ই-কমার্স খাতের শৃঙ্খলার জন্য একটি নীতিমালা প্রণয়ন করেছে। নীতিমালায় ই-কমার্সগুলোকে ক্যাশ অন ডেলিভারি সেবায় অগ্রাধিকার দেয়ার কথা বলা হয়েছে। ধামাকাশপিং সবসময় চেয়েছে গ্রাহকদের সুবিধা। তাই বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন ই-কমার্স নীতিমালা অনুযায়ী ক্যাশ অন ডেলিভারি সেবা চালু করলো।

ক্যাশ অন ডেলিভারি সুবিধা সম্পর্কে ধামাকা শপিং এর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সিরাজুল ইসলাম রানা বলেন, আমরা সবসময় গ্রাহকদের সুবিধার জন্যই কাজ করেছি। আমরা শুরু থেকে বলে এসেছি ই-কমার্স কেনাকাটাকে আরও সহজ করে এর ধারণাই পাল্টে দেবো। সেই লক্ষ্যে আমরা কাজ করেও যাচ্ছি।

তিনি আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রণয়ন করা ই-কমার্স নীতিমালাকে আমরা শ্রদ্ধা জানাই। অবশ্যই নীতিমালায় থাকা বিষয়গুলো আমরা মেনে চলবো। সেই লক্ষ্যেই নীতিমালা অনুযায়ী ক্যাশ অন ডেলিভারি সেবা চালু করেছি। আশা করছি এর মাধ্যমে নতুন নতুন গ্রাহক ধামাকাশপিংয়ের সঙ্গে পরিচিত হবেন। সম্প্রতি চালু হওয়া ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে গ্রাহককে নির্ধারিত ডেলিভারি চার্জ প্রদান করতে হবে।

দেশের উদিয়মান স্টার্টআপ হিসেবে অল্প সময়ে পরিচিতি পেয়েছে ধামাকাশপিং ডটকম। অর্জন করেছে গ্রাহকের আস্থা। পেয়েছেন নিজেদের কাজের স্বীকৃতি। দ্রুত ও নির্দিষ্ট সময়ে গ্রাহকের পণ্য পৌঁছে দিতে নিজেদের লজিস্টিকস সেবা আরও উন্নত করেছে প্রতিষ্ঠানটি।

সেই লক্ষ্যে আরও বড় পরিসরে কল সেন্টার চালু করেছে ধামাকাশপিং। রাজধানীর তেজগাঁও এলাকায় রয়েছে বিশাল ওয়্যারহাউজ। যেখানে ২৪/৭ দিন কাজ করছেন কর্মীরা।

এই সপ্তাহের জনপ্রিয়

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

২০৩৫ সালের মধ্যে বিশ্ব জ্বালানিতে রাজত্ব করবে সৌরশক্তি

টেকভিশন২৪ ডেস্ক: আগামী এক দশকের মধ্যে কয়লা, তেল এবং...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

টাচ বা ফেস আইডি নয়, এবার আসছে ‘ইয়ার আইডি’!

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন বা ল্যাপটপ আনলক করার জন্য আঙুলের...

লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: আজকের দিনে স্মার্টফোন কেবল পকেটে রাখার কোনো...

সর্বশেষ

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: আজকের দিনে স্মার্টফোন কেবল পকেটে রাখার কোনো...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি