শনিবার, জুন ১৩, ২০২৬
34.1 C
Dhaka

ক্রোমে সাইবার নিরাপত্তা ঝুঁকি নিয়ে গুগলের সতর্কবার্তা ও সমাধান !

টেকভিশন২৪ ডেস্ক: ক্রোম ব্রাউজারে সাতটি নতুন নিরাপত্তা ঝুঁকি খুঁজে পেয়েছে গুগল। ব্যবহারকারীদের যতো-দ্রুত-সম্ভব ক্রোম ব্রাউজার আপডেট করার পরামর্শ দিয়েছে মার্কিন সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার জানিয়েছে, প্ল্যাটফর্ম নির্বিশেষে ক্রোমের ওয়েব সংস্করণে ওই নিরাপত্তা দুর্বলতাগুলোর উপস্থিতি পাওয়া গেছে। অর্থাৎ, উইন্ডোজ, ম্যাকওএস এবং লিনাক্স–এর মতো বহুল ব্যবহৃত সব অপারেটিং সিস্টেমই আছে সাইবার নিরাপত্তা ঝুঁকিতে।

নতুন সাইবার ঝুঁকি সম্পর্কে গুগল এক ব্লগ পোস্টে জানালেও সাইবার অপরাধীরা ক্রোম ব্রাউজারের ওই দুর্বলতারগুলো সুযোগ ঠিক কীভাবে নিতে পারে সেই প্রসঙ্গে বিস্তারিত বলেনি প্রতিষ্ঠানটি।

বেশিরভাগ ব্যবহারকারী ক্রোম ব্রাউজার আপডেট করার আগ পর্যন্ত নিরাপত্তা দুর্বলতার বিস্তারিত রয়েছে যে ওয়েব পেইজগুলোতে তার লিংকে প্রবেশাধিকার সীমিত করে রাখার কথা জানিয়েছে গুগল।

“বেশিরভাগ ব্যবহারকারী আপডেট করার আগ পর্যন্ত বাগের বিস্তারিত তথ্য এবং সংশ্লিষ্ট লিংকে প্রবেশাধিকার সীমাবদ্ধ করে রাখা হবে। অন্যান্য প্রকল্প নির্ভর করে, তৃতীয় পক্ষের এমন কোনো লাইব্রেরিতে বাগগুলো পাওয়া গেলেও সেটি ঠিক হওয়ার আগ পর্যন্ত প্রবেশাধিকার সীমাবদ্ধ করে রাখবো আমরা”– বলেছে গুগল।

গুগল যে সাতটি বাগের কথা বলেছে তার মধ্যে দুটি ‘টাইপ কনফিউশন ইন ভি৮ (Type Confusion in V8)’-এর সঙ্গে সংশ্লিষ্ট। চারটি বাগ আছে প্রিন্টিং, এক্সটেনশন এপিআই, ওয়েবআরটিসি এবং অ্যাঙ্গল (ANGLE)’-এ। শেষ বাগটি চিহ্নিত করা হয়েছে ‘রেস ইন ওয়েবঅডিও-তে। বাগ জটিলতার সমাধান না হওয়া পর্যন্ত এই প্রসঙ্গে গুগল বিস্তারিত আর কিছু না জানানোর সম্ভাবনাই বেশি।

এর মধ্যে ভি৮ হচ্ছে ওপেন সোর্স জাভা স্ক্রিপ্ট ইঞ্জিন যা ক্রোম এবং ওয়েবআরটিসির কার্যপ্রণালীর অংশ। এক ব্রাউজার থেকে অন্য ব্রাউজার এবং মোবাইল অ্যাপে অডিও ও ভিডিও ডেটা পাঠাতে কাজে আসে এই প্রযুক্তি।

সমাধান কী?

ব্যবহারকারী ওই নিরাপত্তা ঝুঁকির ভুক্তভোগী কী না, সেটা জানতে প্রথমে যেতে হবে ক্রোম ব্রাউজারের সেটিং মেনুতে। সেখান থেকে ‘হেল্প’, তারপর ‘অ্যাবাউট গুগল ক্রোম’ অংশের নিচে দেখা যাবে যে ক্রোমের কোন সংস্করণটি চলছে কম্পিউটারে। ব্রাউজার সংস্করণটি যদি 92.0.4515.159 হয়, তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই, ক্রোমের সর্বশেষ সংস্করণটি চলছে পিসিতে। যদি সেটা না হয়, তবে ‘অ্যাবাউট’ সেকশনেই গুগল জানিয়ে দেবে যে আপডেট ইনস্টল করে রিস্টার্ট করতে হবে ব্রাউজার।  টেক.বিডিনিউজ অবলম্বনে

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি