শনিবার, আগস্ট ৮, ২০২৬
28 C
Dhaka

ওমেনদের জন্য “শি স্কোয়াড” চালু করলো বিডিঅ্যাপস

টেকভিশন২৪ ডেস্ক: বছরব্যাপী নারীদের জন্য ওমেন কমিউনিটি লিডারশিপ প্রোগ্রাম “বিডিঅ্যাপস শি স্কোয়াড” চালু করলো বাংলাদেশের জাতীয় অ্যাপস্টোর বিডিঅ্যাপস। এই প্রোগ্রামটির মাধ্যমে নারীদের অ্যাপ তৈরিতে উৎসাহ প্রদানের পাশাপাশি তাদের আইডিয়া থেকে অর্থ উপার্জন এবং দেশের আইসিটি সেক্টরে নারী ডেভেলপারদের কাজের সুযোগ তৈরি করবে। কার্যক্রমটির সহযোগী হিসেবে ছিলো বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।

গত ২৯ অগাস্ট (রবিবার) এই প্রোগ্রামটি উদ্বোধন উপলক্ষে ‘শি স্কোয়াড: লিডারস মিট’ শীর্ষক একটি ওয়েবিনারের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আরমান আহমেদ সিদ্দিকীজেনারেল ম্যানেজার মোঃ সালাহ উদ্দিনবেগম ডট কো অ্যান্ড প্রিনিউর ল্যাবের ফাউন্ডার রাখসান্দা রুখাম এবং মিয়াকি মিডিয়া লিমিটেডের সিএইও তানিম ইসলাম।

ওয়েবিনারে রবি আজিয়াটা লিমিটেড’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আরমান আহমেদ সিদ্দিকী বলেন, “আমরা প্রত্যেকের সমান সম্ভাবনা নিশ্চিত করার জন্য কাজ করছি। প্রতিভাবান নারীদের তাদের উদ্ভাবনী সক্ষমতা এবং আইডিয়া প্রদর্শনের জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম হলো বিডিঅ্যাপস। বিডিঅ্যাপস তরুণদের জন্য একটি টেকসই অর্থনৈতিক ইঞ্জিন এবং আয়ের উৎস তৈরিতে কাজ করছে। আমি বিশ্বাস করি এই নারী লিডাররা তাদের কমিউনিটিতে পরিবর্তনের পাশাপাশি আরো নারীদের প্রযুক্তিগত উদ্ভাবনে উৎসাহিত করবেন।” পুরো অনুষ্ঠানটির যৌথভাবে সঞ্চালনা করেন বিডিঅ্যাপস বিজনেস-এনগেজমেন্ট লিড মুহাম্মাদ আলতামিশ নাবিল এবং রবি আজিয়াটা স্পেশালিষ্ট ফাতেমা নাশরাহ।

এই বছর ৫৫ জন নারীকে বিডিঅ্যাপসের শি স্কোয়াড লিডার হিসেবে নির্বাচিত করা হয়েছে। বিভিন্ন  নেটওয়ার্কিং এবং প্রশিক্ষণে অংশগ্রহনের মাধ্যমে সি স্কোয়াড লিডার এবং তাদের টিম অর্থ উপার্জনের সুযোগ পাবেন এবং আইসিটি শিল্পে একজন আদর্শ হিসাবে বেড়ে উঠবেন। তারা বাংলাদেশের জাতীয় অ্যাপ স্টোরের প্রতিনিধিত্ব করার মাধ্যমে নিজ নিজ কমিউনিটিতে সক্রিয়ভাবে কাজ করবে অন্য নারীদের অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে শিক্ষা প্রদান এবং তাদের উন্নয়নের সাথে যুক্ত থাকবে।

ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার সর্বব্যাপী অগ্রগতিতে এটি এক মাইলফলক অর্জন। রবির উদ্যোগে গড়ে ওঠা বিডিঅ্যাপস’কে সম্প্রতি জাতীয় অ্যাপ স্টোর ঘোষণা এরই প্রতিফলন।

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

সর্বশেষ

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি