রবিবার, নভেম্বর ৮, ২০২৬
22.6 C
Dhaka

গার্টনার রিপোর্টে এবারও শীর্ষস্থানে ওরাকল ক্লাউড ইআরপি

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল কর্পোরেশন সাফল্যের সাথে তৃতীয়বারের মতো গার্টনার ২০২১ “ম্যাজিক কুয়াড্র্যান্ট ফর ক্লাউড ইআরপি ফর প্রোডাক্ট-সেন্ট্রিক এন্টারপ্রাইজেস” রিপোর্টে শীর্ষস্থান অর্জন করেছে। গার্টনার ম্যাজিক কুয়াড্র্যান্ট ‘কম্পোজেবল ইআরপি’ সরবরাহকারী ১০ টি প্রতিষ্ঠানের মূল্যায়ন করেছে। এই মূল্যায়নের শীর্ষে অবস্থান করছে ওরাকল। ‘ এবিলিটি টু এক্সিকিউট’ এবং ‘কমপ্লিটনেস অব ভিশন’এর জন্য ওরাকল এই অবস্থান অর্জন করেছে।

প্রতিবেদন অনুসারে, ক্লাউডে ইআরপি প্রোডাক্ট-সেন্ট্রিক সিস্টেম এবং প্রক্রিয়া স্থানান্তরের মাধ্যমে একে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে কিভাবে আরো সমর্থনযোগ্য ও উন্নত করে তোলা সম্ভব সেটাই নেতৃবৃন্দ দেখিয়েছেন। তারা এটিকে তাদের পণ্যের মাধ্যমে তাদের ভিশন বাস্তবায়ন, পরিষেবা এবং বিপণন কৌশলের সঙ্গে জুড়ে দিয়েছেন। এছাড়াও বাজারে যাদের শক্ত অবস্থান আছে, আয় উল্লেখযোগ্য হারে বাড়ছে এবং বাজারে অংশীদারিত্ব বাড়াচ্ছে তাদের বিবেচনায় নেয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো ইআরপি সুইট মার্কেটে বিভিন্ন সংস্থার সাথে চুক্তি স্থাপনের মাধ্যমে নিজেদের সক্ষমতার প্রমাণ রাখছে।  কর্মক্ষম এবং প্রশাসনিক ইআরপি পরিচালনার সমস্ত ক্ষেত্রে তাদের গভীর কার্যকারিতা রয়েছে। তাদের কাছে গ্রাহকদের দ্বারা একাধিক ও সফল ক্লাউড বাস্তবায়নের প্রমাণ রয়েছে। তাদের সিস্টেম ইন্টিগ্রেটর পার্টনাররা ব্যবসায়িক পরিবর্তনের লক্ষ্যে সকল উদ্যোগকে গ্রহণ করেছে।

ওরাকল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রন্ডি এনজি বলেন, “আমরা দেখে আসছি ওরাকল ক্লাউড ইআরপি প্রতিবারের মতো স্ট্যান্ডার্ড নির্ধারণ করছে এবং গতিশীল ব্যবসায়িক পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে গ্রাহকদের সহায়তা করছে। তবুও ওরাকল গ্রাহকের চাহিদার প্রতি তীক্ষ্ণ নজর রেখেছে এবং তাদের প্রত্যাশিত উদ্ভাবনগুলো সরবরাহ করে চলেছে। গার্টনারে ওরাকল ক্লাউড ইআরপির শীর্ষস্থান দখলের খবর গ্রাহকদের জানাতে পেরে সন্মানবোধ করছি।” 

ওরাকল ক্লাউড ইআরপির প্রাণ হল উদ্ভাবন, স্পর্শহীন ও স্বয়ংক্রিয় পূর্বাভাস প্রদানের মাধ্যমে গতানুগতিক ব্যবহার অভিজ্ঞতার উন্নয়ন সাধন। বিশ্বজুড়ে আট হাজারেরও বেশি ছোট বড় প্রতিষ্ঠান বর্তমানে এই ক্লাউড সুবিধা ব্যবহার করছে। প্রেস বিজ্ঞপ্তি

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

সর্বশেষ

ফুটবল ও প্রযুক্তির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে টেকনোলজি, ফুটবল ও...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে আয়োজিত হলো...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি