শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29 C
Dhaka

উপায় একাউন্টে কর্মীদের বেতন দেবে প্রাণ-আরএফএল

টেকভিশন২৪ ডেস্ক: দেশের দ্রুত বর্ধণশীল মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায় এর মাধ্যমে কর্মীদের বেতন প্রদান করবে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ। প্রাণ-আরএফএল গ্রুপের বিভিন্ন কারখানার কর্মীরা বেতন পাবেন তাদের নিজ নিজ উপায় একাউন্টে।

এছাড়াও উপায় কাস্টমাররা তাদের উপায় একাউন্ট ব্যবহার করে প্রাণ-আরএফএল গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান যেমন, বেষ্ট বাই, ভিশন ইলেক্ট্রনিক্্স, ওয়াকার (ফুটওয়ার), টেষ্টি ট্রিট, মিঠাই, রিগাল ফার্নিচার, ডেইলি শপিং, অথবা ডট কম এর ১৮০০ এর বেশি আউটলেট থেকে কেনাকাটা করতে পারবেন।

উপায় এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রেজাউল হোসেন এবং প্রাণ-আরএফএল গ্রুপের চিফ ফাইনান্সিয়াল অফিসার উজমা চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে আজ বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন। উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেজাউল হোসেন বলেন, ‘ প্রাণ-আরএফএল গ্রুপে তাদের বিভিন্ন কারখানার কর্মীদের বেতন প্রদানের মাধ্যম হিসেবে উপায়কে নির্বাচন করায় এবং প্রাণ গ্রুপের বিভিন্ন ব্যান্ড আউটলেটে উপায় পেমেন্ট সুবিধা চালু করতে পারায় আমরা আনন্দিত। আমরা আশাকরি প্রাণের কর্মীরা নির্বিঘেœ উপায় এর বিভিন্ন সেবা উপভোগ করতে পারবেন’।

উজমা চৌধুরী বলেন, ‘আমাদের কর্মীদের সুবিধা হবে এমন কিছু অনন্য ফিচার থাকায় আমরা উপায়কে নির্বাচন করেছি। ভবিষ্যতে প্রাণ ও উপায়ের মধ্যে আরো কাযক্রমে বৃদ্ধি পাবে বলে আমি আশাকরি’।

উপায় একাউন্টে বেতন প্রাপ্তির পর প্রাণের কর্মীরা উপায়ের যেকোন এজেন্ট পয়েন্ট হতে সাশ্রয়ী খরচে টাকা তুলতে পারবেন।

উপায় একাউন্টে রয়েছে মাল্টিওয়ালেট ফিচার। প্রাইমারী ওয়ালেটের পাশাপাশি রয়েছে স্যালারী ওয়ালেট, রেমিটেন্স ওয়ালেট এবং ডিসবার্জমেন্ট ওয়ালেট।

উপায় একাউন্টে বেতন গ্রহণের পাশাপাশি প্রাণের কর্মীরা ফান্ড ট্রান্সফার, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট পেমেন্ট সহ বিভিন্ন ধরণের এমএফএস সেবা নিতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি