মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
27.6 C
Dhaka

ইভ্যালিতে পাওয়া যাবে পার্টেক্স ফার্নিচার

টেকইকম ডেক্স ঃ দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি’তে পাওয়া যাবে পার্টেক্স ফার্নিচারের পণ্য। দেশের জনপ্রিয় এই ফার্নিচার ব্র্যান্ডের নানান পণ্য এখন থেকে সাশ্রয়ী মূল্য এবং আকর্ষণীয় অফারে পাওয়া যাবে ইভ্যালিতে।

বুধবার (১০ জুন) ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই তথ্য। এতে বলা হয়, পার্টেক্স ফার্নিচারের বিভিন্ন আসবাবপত্র যেমন খাট, সোফা সেট, কিচেন ক্যাবিনেট, দরজা, ডাইনিং টেবিল, ইন্ডাস্ট্রিয়াল এবং অফিস ফার্নিচার পণ্য পাওয়া যাবে ইভ্যালিতে। এলক্ষ্যে সম্প্রতি পার্টেক্স ফার্নিচারের তেজগাঁওস্থ প্রধান কার্যালয়ে এক সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়।

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এবং পার্টেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিএফআইএল) এর চিফ অপারেটিং অফিসার সুশীল চন্দ্র ঘোষ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, অনুমোদিত অনলাইন ভিত্তিক মার্কেটপ্লেস হিসেবে ইভ্যালিতে পার্টেক্স ফার্নিচারের বিভিন্ন পণ্য বিক্রি হবে। আর ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়া এবং তাদের বিক্রয়োত্তর সেবা দেবে পার্টেক্স ফার্নিচার।

আকর্ষণীয় অফারের সাথে পণ্যগুলো গ্রাহকদের জন্য ইভ্যালিতে ‘লাইভ’ করা হবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, দেশের সার্বিক অবস্থা ঠিকঠাক থাকলে আগামী ১৩ জুন থেকে পার্টেক্স ফার্নিচারের পণ্যগুলো লাইভ করার পরিকল্পনা নিয়েছি আমরা। ফার্নিচার জগতের অন্যতম শীর্ষ এবং গ্রাহক প্রিয় এই ব্র্যান্ডকে ইভ্যালির সাথে পেয়ে আমরা আনন্দিত। একই সাথে তারাও ইভ্যালির মাধ্যমে প্রায় ২৫ লাখ নিবন্ধিত গ্রাহকদের কাছে পৌঁছে যেতে পারবেন। অন্যদিকে পার্টেক্সের সাথে আমাদের নতুন এই পথচলার শুরুটাকে গ্রাহকদের মাঝে আরও আকর্ষণীয় করে তুলতে পণ্যের ওপর বিশেষ অফার থাকবে ইভ্যালির পক্ষ থেকে।

অন্যদিকে পিএফআইএল এর চিফ অপারেটিং অফিসার সুশীল চন্দ্র ঘোষ বলেন, অনলাইন মার্কেটপ্লেস হিসেবে ইভ্যালি খুব দ্রুতই গ্রাহকদের মাঝে সাড়া ফেলেছে। কোভিড-১৯ করোনার এই দুর্যোগের সময়ে ইভ্যালি বিভিন্ন ধরনের পণ্য ভোক্তা পর্যায়ে পৌঁছে দিয়ে গ্রাহকদের প্রতি তাদের প্রতিশ্রুতি এবং নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ইভ্যালির হেড অব বিজনেস সিরাজুল ইসলাম রানা, বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ইব্রাহিম স্বপন ও রাহাত ইসলাম রাহিন এবং পার্টেক্স-স্টার গ্রুপের চিফ ইনফরমেশন অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম, হেড অব মার্কেটিং কমিউনিকেশনস তারেজ আজিজ ও পিএফআইএল এর ভারপ্রাপ্ত বিজনেস কন্ট্রোলার মোহাম্মদ জাবেদ হুসাইন উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

সর্বশেষ

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি