রবিবার, জুন ১৪, ২০২৬
27.6 C
Dhaka

সিঙ্গেল ক্লিক রিটার্ন পলিসি’ চালু করলো ইভ্যালি

টেকভিশন২৪ ডেস্ক : দেশের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি গ্রাহকসেবা নিশ্চিত করতে এবার চালু করলো ‘সিঙ্গেল ক্লিক রিটার্ন পলিসি’। ফলে গ্রাহকরা এখন আগের চেয়ে দ্রুত এবং সহজে যে কোনো পণ্য রিটার্ন করতে পারবেন। পণ্য রিটার্ন করার ক্ষেত্রে গ্রাহকের কোনো খরচ বহন করতে হবে না। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইভ্যালি থেকে পণ্য অর্ডার দিয়ে তা হাতে পাওয়ার পর কোনো ভুল বা নষ্ট পণ্য আসলে গ্রাহক ৭ দিনের মধ্যে বিনা খরচে একটি সিঙ্গেল ক্লিকে ফেরত দিতে পারবেন। এ জন্য অ্যাপস বা ওয়েবসাইটে অর্ডার অপশনে রিটার্ন বাটনে ক্লিক করলেই ইকুরিয়ার গ্রাহকের ঠিকানা থেকে পণ্যটি ফেরত নিয়ে আসবে। রিটার্ন করা পণ্যের রিফান্ডও তিনি ফেরত পাবেন।

রিটার্ন পলিসি ছাড়াও গ্রাহককে দ্রুত পণ্য দেয়ার জন্য দেশজুড়ে ৯৬টি ডেলিভারি হাব তৈরি করেছে ইভ্যালি। এই হাব থেকে পণ্য সংগ্রহ করলে গ্রাহকের ডেলিভারি চার্জ আরো কমে যাবে। এ জন্য পণ্য অর্ডার করার সময় ‘হাব কালেকশন’ অপশনটি সিলেক্ট করে দিতে হবে। উল্লেখিত ডেলিভারি হাবে পণ্য পৌঁছালে উপযুক্ত প্রমাণ দিয়ে তা সংগ্রহ করা যাবে।

নতুন রিটার্ন পলিসি সম্পর্কে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেল বলেন, আমরা সব সময় গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই। কিন্তু কোনো কোনো সময় দেখেছি গ্রাহক পণ্য অর্ডার করার পর ভুল পণ্য বা নষ্ট পণ্য পেলে তা ফেরত দিতে অনেক জটিলতায় পড়তে হয়। এছাড়া যে কোনো প্রয়োজনেই গ্রাহক তার পণ্য বুঝে পাওয়ার পর সেটা ফেরত দিতে পারেন। ফেরত দেয়ার প্রক্রিয়াকে অত্যন্ত সহজ করতে নতুন পলিসি চালু করেছি। ফলে এখন গ্রাহক চাইলে বিনামূল্যে একটি সিঙ্গেল ক্লিকের মাধ্যমে পণ্য ফেরত দিয়ে রিফান্ড নিতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি