বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
21 C
Dhaka

শুক্রবার আসছে ইভ্যালির মেগা ক্যাম্পেইন ‘বিগ ব্যাং-২’

spot_img

টেকভিশন২৪ ডেস্ক : দেশের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি শুক্রবার রাতে নিয়ে আসছে ‘বিগ ব্যাং-২’। প্রথম ক্যাম্পেইনে সফল হওয়ার পর দ্বিতীয় ক্যাম্পেইন আরো বড় প্রস্তুতি নিয়ে আসছে। এবারও স্যামসাং, ওয়ালটন, ইউসিসি, যমুনা, মিনিস্টার, ইউনিলিভার, টিকে গ্রুপ, সেনা, তীর, নোকিয়ার মতো দেশ সেরা প্রতিষ্ঠানের পণ্য পাওয়া যাবে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ‘বিগ ব্যাং-২’ মেগা ক্যাম্পেইনে ২৬ টাকায় বিভিন্ন সেলার তাদের সীমিত সংখ্যক জামা, জুতা, গ্যাজেট গ্রাহকদের জন্য অফার করবে। এবার সবচেয়ে বড় আকর্ষণ থাকছে রানার, হিরো এবং কাউয়াসাকি মোটরসাইকেলে। বাজার মূল্য থেকে কিছুটা ডিসকাউন্ট দিবে এই কোম্পানিগুলো।

অফারে মাত্র ৫০০ টাকায় ফ্লোরা লিমিটেডের একটি এইচপি কীবোর্ড-মাউস কম্বো পাওয়া যাবে। ওয়ান+ এন২০ এসই স্মার্টফোন পাওয়া যাবে মাত্র ১৪৯৯৯ টাকায়। ম্যারিকোর সকল পণ্যে ডিসকাউন্ট পাওয়া যাবে। ফুড এগ্রো নেটওয়ার্ক শুধু ঢাকার গ্রাহকদের জন্য ৫৫০ টাকা কেজিতে গলদা চিংড়ি অফার করবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইভ্যালির প্রতিটি পণ্যে তাদের মুনাফা যোগ করে পণ্য মূল্য নির্ধারণ করেছে।

ইভ্যালিতে যেসব অর্ডার আসবে সেগুলো মার্চেন্ট সরাসরি ই-কুরিয়ারের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে দেবেন। গ্রাহক পণ্য হাতে পেয়ে এরপর মূল্য পরিশোধ করবে। নতুন অফার সম্পর্কে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেল বলেন, ইভ্যালি গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে ‘বিগ ব্যাং-২’ নিয়ে আমরা হাজির হচ্ছি। সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মেথডে বিক্রেতারা তাদের হাজারো পণ্য নিয়ে ইভ্যালির এই ক্যাম্পেইনে যোগ দিয়েছেন। আশা করি এবারের ক্যাম্পেইন গ্রাহকরা অনেক বেশি পছন্দ করবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

সর্বশেষ

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম...

দ্রুত ক্যাশ সহায়তা ও প্রণোদনা বিতরণে এফএও-এর সঙ্গে বিকাশ-এর চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন...

রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা

টেকভিশন২৪ ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবল তারকা রাফিনহাকে আনুষ্ঠানিকভাবে নতুন গ্লোবাল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি