শনিবার, অক্টোবর ৩, ২০২৬
32.4 C
Dhaka

২০২৪ সালের জন্য ‘সহজ’-এর ‘হাইওয়ে টু রানওয়ে’ ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম সহজ, ‘হাইওয়ে টু রানওয়ে’ শীর্ষক একটি নতুন ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। উক্ত ক্যাম্পেইনে বিজয়ীরা বাসের টিকেট-কে বিমান টিকেটে আপগ্রেড করার সুযোগ পাবেন কোন বাড়তি খরচ ছাড়াই। সহজের সম্প্রতি অনুষ্ঠিত কর্পোরেট আউটিং ইভেন্ট, ‘সহজ – আওয়ার জার্নি ফ্রম হাইওয়ে টু রানওয়ে’তে এই ঘোষণা দেয়া হয়। সেসময় গ্রাহকদের উন্নত সেবা প্রদানের প্রতি সহজের প্রতিশ্রুতি এবং ২০২৪ সালের পরিকল্পনাগুলো উপস্থাপন করা হয়। সহজ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির বলেন, “আমরা ‘হাইওয়ে টু রানওয়ে’ ক্যাম্পেইনটি নিয়ে বেশ আশাবাদী, কারণ এখানে উদ্ভাবনী চিন্তা ও গ্রাহক সন্তুষ্টি অর্জনে আমাদের নিরলস প্রচেষ্টা প্রতিফলিত হয়। আমরা ডিজিটাল টিকেটিং খাতকে নতুন আঙ্গিকে সাজিয়ে, সৃজনশীল সমাধানের মাধ্যমে গ্রাহকদের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছি।”

অনলাইন টিকেটিং পরিষেবাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে, এই ক্যাম্পেইন গ্রাহকদের সড়ক ভ্রমণের অভিজ্ঞতাকে বিমান ভ্রমণের অভিজ্ঞতায় আপগ্রেড করার সুযোগ দিবে। ২০২৪ সালে ডিজিটাল টিকেটিং খাতে নিজেদের অগ্রদূত হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং টিকেটিং পরিষেবায় যুগান্তকারী পরিবর্তন আনতে ক্যাম্পেইনটি বিশেষ ভূমিকা পালন করবে। ইভেন্টে, ২০২৪ সালের জন্য সহজ নতুন কিছু পরিকল্পনা সামনে নিয়ে আসে যার আওতায় ‘সহজ বন্ধু’ নামক একটি বেশ সুপরিচিত রেফারেল প্রোগ্রামকে নতুন করে চালু করার ঘোষণা দেয়া হয়েছে। এই প্রোগ্রামটি গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানে ও তাদের সাথে সম্পর্ক সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করবে। বিগত বছরগুলোয় প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যের পেছনে থাকা কর্মকর্তাদের বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়।

এছাড়াও সৌহার্দ্য বজায় রেখে প্রাতিষ্ঠানিক সাফল্যে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারীদের বিশেষ সার্টিফিকেট প্রদান করা হয়। ইভেন্টে সহজের কর্মীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তুলে।গতানুগতিক কর্পোরেট ইভেন্ট থেকে কিছুটা ভিন্ন আঙ্গিকে এই ইভেন্টটি সাজানো হয়, যেখানে অংশগ্রহণকারীদের বিনোদনের জন্য টিম-বিল্ডিং অ্যাক্টিভিটিজ, পপ-কালচার-থিমড পার্টি, ডিজে পার্টি-সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উপস্থিত সকলকে অনবদ্য এক অভিজ্ঞতা প্রদান করা হয়। সহজের ‘সহজ: আওয়ার জার্নি ফ্রম হাইওয়ে টু রানওয়ে’ ইভেন্টটি নিজেদের কর্মপরিধি বিস্তৃত করা এবং গ্রাহকদের জীবনকে সহজ ও গতিশীল করার প্রতি তাদের প্রতিশ্রুতিকে তুলে ধরে। দেশের অনলাইন টিকেটিং খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে এবং শীর্ষস্থানীয় পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান মজবুত করতে সহজ সর্বদা সচেষ্ট।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

সর্বশেষ

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি