শুক্রবার, জুন ২৬, ২০২৬
34.5 C
Dhaka

রেলের টিকিট বিক্রিতে সহজ ডটকমের অবহেলা প্রমাণিত, ২ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: রেলের টিকেট বিক্রির ক্ষেত্রে ভোক্তার প্রতি অনলাইন প্রতিষ্ঠান সহজ ডটকমের অবহেলার প্রমাণ পেয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদফতর। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ জুলাই) সকালে রাজধানীর কারওয়ানবাজারে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয় শুনানি। এ সময় টিকেট কাটায় প্রতারণার বিষয়ে প্রমাণ তুলে ধরে বাদীপক্ষ। বিপরীতে আইনজীবীর মাধ্যমে নথিপত্র উপস্থাপন করে বিবাদী সহজ ডটকম। তবে ভোক্তার প্রতি প্রতিষ্ঠানটির অবহেলার প্রমাণ পান সংশ্লিষ্টরা।

ভোক্তা অধিকার আইনের ৯ ধারা মোতাবেক ভোক্তার প্রতি সহজের অবহেলা পাওয়া গেছে। সহজের এই অবহেলা প্রমাণিত হওয়ায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আইন অনুযায়ী জরিমানার ২৫ ভাগ পাবেন অভিযোগকারী রনি। এই জরিমানার আদেশে ভোক্তার অধিকার রক্ষা হয়েছে বলে মনে করছেন অভিযোগকারী রনি। তবে এর বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা জানিয়েছেন সহজ ডটকমের আইনজীবী মির্জা রাগিব হাসনাত।

টিকেট কিনতে গিয়ে অবহেলার এ অভিযোগটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী মহিউদ্দিন রনি। বাড়ি যেতে অনলাইনে টিকেট কাটতে গিয়ে বিড়ম্বনার শিকার হন তিনি। তাই টিকেট বিক্রির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সহজ ডটকমের বিরুদ্ধে অভিযোগ জানান ভোক্তা সংরক্ষণ অধিদফতরে।

উল্লেখ্য, গত ৭ জুলাই থেকে রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে ছয় দফা দাবিতে হাতে শিকল বাঁধা অবস্থায় কমলাপুর রেলস্টেশনে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। গতকাল মঙ্গলবার রেল ভবনে রেলওয়ের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন রনি।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

সর্বশেষ

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে ১২ দেশের পক্ষে বাংলাদেশের আহ্বান

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী ডিজিটাল রূপান্তরের প্রায় ৭০ থেকে ৮০...

ফুডপ্যান্ডায় আগোরা থেকে কেনাকাটায় কাপল প্যাকেজ জেতার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড...

ক্যাসপারস্কির সতর্কতা: বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি