বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
26.1 C
Dhaka

২০২৩ সালের মধ‌্যে দেশের প্রতিটি ইউনিয়নে উচ্চগতির ব্রডব‌্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া হবে : টেলিযোগাযোগ মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক :  ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন. ২০২৩ সালের মধ‌্যে দেশের প্রতিটি ইউনিয়নে উচ্চগতির ব্রডব‌্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া হবে।

ইতোমধ‌্যে ১৯০ টি ইউনিয়ন ছাড়া দেশের প্রতিটি ইউনিয়নসহ দুর্গম পার্বত‌্য অঞ্চল. দ্বীপ, চর ও হাওর উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা হয়েছে। আজ মধুপুরের দুর্গম পাহাড়ে উচ্চগতির ব্রডব‌্যান্ড ইন্টারনেনেটের সংযোগের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আম্বার আইটি‘র উদ‌্যোগে মধুপুরের গারো জনগোষ্ঠী অধ‌্যুষিত কয়েকটি গ্রামে এই সংযোগ প্রদান করে। প্রত‌্যন্ত পাহাড়ি গ্রামে ইন্টারনেট সংযোগ না থাকায় গ্রামবাসির আকুতি বিষয়ে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের পর বেসরকারি প্রতিষ্ঠানটি বাণিজ‌্যিকভাবে ব্রডব‌্যান্ড ইন্টারনেট সংযোগের এই উদ‌্যোগ গ্রহণ করে।

অনুষ্ঠানে দৈনিক প্রথম আলো পত্রিকা সম্পাদক মতিউর রহমান, সাংবাদিক মুনীর হাসান, প্রতিবেদক রাহিতুল ইসলাম এবং গ্রামবাসির পক্ষে সুবীর নাগরিগ উদ্বোধন অনুষ্ঠানে তাদের প্রতিক্রিয়া ব‌্যক্ত করেন। সকলেই এই অসাধারণ উদ্যোগের ব্যাপক প্রশংসা করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মধুপুরের দুর্গম পাহাড়ি অঞ্চলসহ সকল দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে মোবাইল নেটওয়ার্ চালু করার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন মধুপরের বনের মতো সারা দেশে অনেক প্রতিভা লুকিয়ে আছে। তাদেরকে ডিজিটাল সংযোগ দিতে পারলে নতুন নতুন অনেক প্রতিভা বেরিয়ে আসবে।

তিনি বলেন, প্রযুক্তিতে শতশত বছর পিছিয়ে থাকা এই জাতি আগামী দশ বছরে পৃথিবীর কোন দেশ থেকে এক চুলও পিছিয়ে থাকবেনা। আমরা ইতোমধ‌্যে ফাইভ-জি উদ্বোধন করেছি। কৃষি, মৎস‌্য চাষ ও শিল্প বাণিজ‌্যসহ প্রতিটি ক্ষেত্রে ফাইভ-জি হবে এগিয়ে যাওয়ার বড় হাতিয়ার বলে মন্ত্রী উল্লেখ করেন। মন্ত্রী দেশের প্রত‌্যন্ত অঞ্চলের প্রতিভাকে বিকশিত করতে উচ্চগতির ডিজিটাল সংযোগ সংযোগসহ তাদেরকে সম্ভা্ব‌্য সব ধরণের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব‌্যক্ত করেন। তিনি প্রথম আলো এবং আম্বার আইটিকে তাদের ভূমিকার জন‌্য প্রশংসা করেন।

উচ্চগতির ইন্টারনেট সংযোগ পাওয়ায় প্রতিক্রিয়া জানিয়ে আদিবাসি তরুণ সুবীর নাগরিক বলেন, পাহাড়ে আমরা উচ্চগতির ইন্টারনেট পাচ্ছি এটা আমাদের কাছে স্বপ্নের মতো।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি