শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
29 C
Dhaka

দেশজুড়ে ৫০০ ওয়াইফাই জোন বসাচ্ছে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশে কুপন প্যাকেজনির্ভর ওয়াইফাই জোন বসানোর উদ্যোগ নিয়েছে এক শীর্ষ আইএসপি। আর তাদের গ্রাহকরা বিনামূল্যেই এসব জোনে ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে পারবেন।

দেশে ইন্টারনেট সেবায় নতুন এই উদ্যোগটি নিয়েছে আম্বার আইটি।

দেশের গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ স্থানসহ বিভিন্ন বিশেষায়িত এলাকায় ধাপে ধাপে এসব ওয়াইফাই জোন স্থাপন করার কথা বলেছে কোম্পানিটি।

স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সম্পৃক্ত করে সাধারণত ফার্মেসি, চায়ের দোকান, মুদি দোকানসহ স্থানীয় ছোট ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমেই ওয়াইফাই পয়েন্টগুলো গড়ে তোলার পরিকল্পনা সাজিয়েছে আম্বার।

যে কেউ এই কুপন কার্ড কিনে এই সেবা নিতে পারবেন। বিভিন্ন মেয়াদের এসব কুপন কার্ড ওয়াইফাই পয়েন্টেই পাওয়া যাবে।

আর, আম্বার আইটির বিদ্যমান গ্রাহকরা যে মোবাইল নম্বর দিয়ে প্রতিষ্ঠানে নিবন্ধন করেছেন, সেই নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট ওয়াইফাই জোনে সংযোগ নিয়ে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

এরইমধ্যে দেশের পাঁচটি স্থানে এমন ওয়াইফাই জোন চালুর মাধ্যমে কার্যক্রম শুরুর কথা বলেছে কোম্পানিটি।

আম্বারআইটির প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল হাকিম বলেন, “ওয়াইফাই জোন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ খুব সহজে নির্ভরযোগ্য ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। স্থানীয় উদ্যোক্তাদের জন্যও এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।”

ইন্টারনেট ব্যবহারে পাঁচ ঘণ্টার জন্য ৮ টাকা, এক দিনের জন্য ১২ টাকা, সাত দিনের জন্য ৬৬ টাকা এবং ৩০ দিনের জন্য ২০০ টাকার প্যাকেজ থাকছে। কুপন কার্ডে দেওয়া কোড ব্যবহার করে গ্রাহকেরা সহজেই ইন্টারনেটে সংযুক্ত হতে পারবেন।

এরইমধ্যে বরিশালের বিবির পুকুর পাড়, ভোলার চরফ্যাশনের জ্যাকব টাওয়ার এলাকা, শ্রীমঙ্গল রেল স্টেশন, সিরাজগঞ্জের শিয়ালকোল কলেজ রোড এবং নীলফামারী জেলার ইপিজেড মোড়ে এসব ওয়াইফাই জোন চালু করা হয়েছে।

চলতি মাসের মধ্যে বিশেষ করে ঈদের আগে দেশের আরও অন্তত ১৫টি স্থানে নতুন ওয়াইফাই জোন চালু করার কথা বলেছে কোম্পানিটি।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি