শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

কর্মক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ দূর করতে গ্রামীণফোনের অঙ্গীকার

টেকভিশন২৪ ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবস এর প্রতিপাদ্য #ব্রেকদ্যবায়াস নিয়ে আজ জিপিহাউজে এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে আর্ন্তজাতিক নারী দিবস পালন করেছে গ্রামীণফোন।    

মানুষ স্বভাবতই অনেক সময় পক্ষপাতমূলক আচরণ করে। জাতিসংঘের এক গবেষণা অনুযায়ী, ৯০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে পক্ষপাতমূলক আচরণ করে। টেক সার্ভিস লিডার হিসেবে নানা ধরনের ও বৈচিত্র্যের মানুষ গ্রামীণফোনে কাজ করেন আর এক্ষেত্রে পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি দূর করতে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

গ্রামীণফোন সবসময়ই পক্ষপাতহীন কর্মপরিবেশের ধারণাকে উৎসাহিত করে, যেখানে  বৈচিত্র্যপূর্ণ, সমতাভিত্তিক ও অন্তর্ভূক্তিমূলক কর্মপরিবেশ নিশ্চিত করতে সবাইকে অনুপ্রাণিত করা হয়। এ বিষয়টি নিয়ে গ্রামীণফোন বিস্তৃত গবেষণা করেছে। গবেষণা দেখাচ্ছে, কর্মক্ষেত্রে নারীদের সাতটি সাধারণ পক্ষপাতমূলক আচরণের মুখোমুখি হতে হয়, যেগুলো চিহ্নিত করে দূর করতে হবে। এ পক্ষপাতমূলক আচরণের মধ্যে রয়েছে-  পারফরমেন্সের ওপর লৈঙ্গিক বিষয়ের প্রভাব, নারীরা প্রয়োজনের জন্য উপার্জন করেন না, বরং তারা বিলাসিতার জন্য উপার্জন করেন, সেলস ও টেক শুধু পুরুষদের কাজ, নারীরা শীর্ষস্থানীয় পদে আসীন হতে পারবেন না, নারীরা ডেস্কে বসে কাজ করার জন্য উপযুক্ত, নারীরা কঠিন কাজ/ প্রজেক্ট শেষ করতে পারবেন না এবং বিয়ে বা মাতৃত্বকালীন ছুটির পর তাদের কর্মদক্ষতা কমে যায়। গ্রামীণফোন বিশ্বাস করে কর্মক্ষেত্রে এসব চিহ্নিত ধারনাগুলো দূর করা প্রয়োজন।

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমানের সঞ্চালনায় আলােচনায় অংশগ্রহনকারীরা এসব পক্ষপাতমুলক ধারনাগুলোর অভিজ্ঞতা তুলে ধরেন। গ্রামীণফোনের লিডারশীপ টিমও তাদের তাদের ধারনাগুলো তুলে ধরেন এবং কর্মক্ষেত্রে পক্ষপাতমূলক আচরন কিভাবে দুর করা যায় সে সম্পর্কে আলােকপাত করেন।  

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, “নারীদের বিরুদ্ধে সকল ধরনের পক্ষপাত দূর করার এটিই উপযুক্ত সময়; কারণ, আমরা একটি টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। গ্রামীণফোনে আমরা নারীদের জন্য  বৈষম্যহীন কর্মক্ষেত্র  ও  অন্তর্ভূক্তিমূলক কর্মপরিবেশ  তৈরিতে সবসময় গুরুত্বারোপ করি। জেন্ডার সমতা-ভিত্তিক কর্মক্ষেত্র তৈরিতে আমরা নারীদের জন্য সাতটি পক্ষপাতমূলক আচরণের বিষয়টি চিহ্নিত করেছি, যা নিয়ে আমরা আগামী দিনগুলোতে কাজ করবো। একসাথে কাজ করার মাধ্যমেই আমরা সামনের দিনগুলোতে পক্ষপাতহীন আচরণসমূহ দূর করতে পারবো বলে আমি প্রত্যাশা করছি।” 

বক্তারা আলোচনায় এ পক্ষপাতগুলো চিহ্নিত করতে করণীয়সমূহের ওপর আলোকপাত করেন, যাতে সবার জন্য পক্ষপাতহীন কর্মপরিবেশ তৈরি করা যায়। অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা সাজ্জাদ হাসিব, প্রধান আর্থিক কর্মকর্তা ইয়েন্স বেকার, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার (ভারপ্রাপ্ত) হোসেন সাদাত এবং প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ তানভির হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা গ্রামীণফোনে থাকা বিদ্যমান পক্ষপাতগুলো দূর করার প্রতিজ্ঞা করেন এবং নারীদের জন্য সমতাভিত্তিক কর্মপরিবেশ তৈরিতেও কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি